IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> কৃষি >> পোরশায় কীটনাশক প্রয়োগ ধান রোপন হবেনা ২০০ বিঘা জমিতে

পোরশায় কীটনাশক প্রয়োগ ধান রোপন হবেনা ২০০ বিঘা জমিতে

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশা সোমনগর, দেউপুরা, সুতলী ও ধামানপুর গ্রামের ১৬ জন কৃষকের ২ একর জমিতে বুনানো বোরো ধানের চারা কীটনাশক প্রয়োগ করে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এই চারা দিয়ে প্রায় ২০০বিঘা জমিতে বোরো ধান রোপন করা যেত বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষকরা। কীটনাশক প্রয়োগের ফলে ওই জমিগুলিতে আর বোরো চাষ করা যাবেনা। আর এতে উপজেলার বোরো ধান উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হতে পারে বলে অনেকে ধারনা করছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উল্লেখিত চার গ্রামের ১৬ জন কৃষক তাদের জমিতে রোপন করার জন্য প্রায় ২ একর জমিতে ৩০মন বোরো ধানের চারা বোনেন। চারাগুলি জমিতে রোপনের জন্য তৈরি হয়েছিল। কিন্তু দুর্বৃত্তরা রাতে চারাগুলিতে কীটনাশক প্রয়োগ করার ফলে সব চারাগুলি পুড়ে ঝলসিয়ে গেছে।

স্থানীয় কয়েকজন কৃষক জানান, কীটনাশক প্রয়োগ করে ঝলসিয়ে যাওয়া চারাগুলি জমিতে আর রোপন করা যাবেনা।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল মালেক শাহ্, মনিব-আল-রাজি মুন্নু, আনারুল সোনার, মজিদ সোনার ও শ্রী ধীরু উরাও জানান, তারা সহ আরও ১১ জন কৃষক পাশাপাশি গ্রামের হওয়ায় তাদের নিজ জমিতে রোপনের জন্য একই সাথে বোরো চারাগুলি বুনিয়েছিলেন। কিন্তু দুর্বৃত্তরা চারাগুলিতে কীটনাশক ছিটিয়ে পুড়িয়ে দিয়েছেন। এতে তারা তাদের প্রায় ২০০বিঘা জমিতে বোরো ধান রোপন করতে পারবেন না। ফলে তারা কয়েক লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হবেন বলে জানান।

তারা আরও জানান, তাদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ থাকায় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। এব্যাপােের ১৬ জন কৃষকই সোমবার থানায় অভিযোগ করেছেন বলে তারা জানান। থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেন এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

অপরদিকে উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম জানান, চারায় কীটনাশক প্রয়োগের বিষয়টি তিনি অবগত নন।

তিনি জানান, ২ একর জমির চারা রোপন করা যায় প্রায় ১৫০বিঘা বা ২০ হেক্টর জমিতে। ওই ২০ হেক্টর জমিতে ধান রোপন করা না হলে তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা সামান্য ব্যাহত হতে পারে অথবা বোরো উৎপাদন বেশী হলে লক্ষ্যমাত্রা ব্যাহত নাও হতে পারে। ফলন বেশী না হলেও ক্ষতিগ্রস্ত জমিতে ফেব্রæয়ারী পর্যন্ত চারা রোপনের সুযোগ রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930