IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপন
Home >> কৃষি >> বিশেষ নিউজ >> পত্নীতলায় বেড়েছে আমের চাষ

পত্নীতলায় বেড়েছে আমের চাষ

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : ঋতুরাজ বসন্তের আগমন আগুনঝরা ফাগুন, ঝরা পাতার মড়মড় শব্দ আর নতুন কচি পাতা গজানো, শিমুল পলাশে রাঙ্গানো বসন্তে শুরু হয়েছে প্রকৃতির পালাবদল, প্রকৃতি সেজেছে নতুন সাজে, গাছে গাছে নতুন পাতার ফাঁকে উঁকি মারছে সোনালী আমের মুকুল আর মাতাল হাওয়ায় বাতাসে সুবাস ছড়াচ্ছে মৌ মৌ গন্ধ, শুরু হয়েছে ফুলে ফুলে মধু সংগ্রহে মৌ মাছিদেরও ছোটাছুটি ।

একইসঙ্গে বেড়েছে আমচাষিদের ব্যস্ততা। ধান উৎপাদনের অন্যতম এ উপজেলায় এবাড় বেড়েছে আমের চাষ,গত বছর আম্ফান ঝড়ের কারণে আমচাষীদের কিছু লোকসান গুনতে হয়েছিল তাই সেই লস পুষিয়ে নিতে কোমড় বেঁধে নেমেছে চাষীরা। দিনভর আম গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে তারা।

একসময়কার আম উৎপাদনের বিখ্যাত জেলা চাপাইনবাবগন্জ কে পিছনে ফেলে আমের রাজধানী খ্যাতি অর্জন করেছে এখন নওগাঁ। গত কয়েক বছর ধরে নওগাঁর সাপাহার উপজেলায় সবচেয়ে বেশী আমচাষ হচ্ছে , পত্নীতলা সাপাহারের কোলঘেষা নওগাঁর অনত্যম বরেন্দ্র অঞ্চলের একটি উপজেলা। ধান উৎপাদন এখানকার প্রধান ফসল হলেও এই উপজেলাতে ক্রমেই বাড়ছে আমের চাষ, বরেন্দ্র এ জনপদের আম খুব সুস্বাদু।

আম উৎপাদনে খ্যাতি অর্জন করলেও এই অঞ্চলে আম সংরক্ষণের জন্য কোন হিমাগার স্থাপন হয় নি, তাই আম চাষিরা জানিয়েছেন এ অঞ্চলে যদি একটি আম সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন করা হয় তাহলে তারা আম সংরক্ষণ করে ন্যায্যমূল্য পাবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গত বছর ৩ হাজার হেক্টর জমিতে আমের চাষ হয়েছিল এবার তা বাড়িয়ে ৩হাজার ৫৫০ হেক্টরে উন্নতি হয়েছে।এ বছর ৫৫০ হেক্টর বেশী চাষ হয়েছে।

কৃষি কর্মকর্তারা বলছেন, চলতি মাসেই প্রতিটি গাছেই পুরোপুরিভাবে মুকুল ফুটে যাবে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এ বছর আমের বাম্পার ফলন হবে বলে আশা করছেন তারা।এখানকার মাটির গুণেই হিমসাগর, ল্যাংড়া, খিরসাপাতি, ফজলি, লাক ফজলি, বোম্বাই ইত্যাদি জাতের আম খুবই সুস্বাদু। বিশেষ করে ল্যাংড়া, গোপালভোগ, ক্ষীরসাপাতি, আশ্বিনা জাতের বাগান বেশি থাকলেও গবেষণাকৃত বারি-৩, বারি-৪ জাতের বাগান তৈরির ক্ষেত্রেও আগ্রহী হয়ে উঠছে অনেকে। একইসঙ্গে নতুন নতুন বাগানগুলো তৈরি হচ্ছে বনেদি ও হাইব্রিট জাতের।

স্বাদের দিক থেকে নওগাঁর আম এক নম্বর। আম সুস্বাদু হওয়ায় পত্নীতলার আমের চাহিদা দেশের সব জেলাতেই দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমের বাগানও বৃদ্ধি পাচ্ছে।

উপজেলার নাদৌড় গ্রামের আমচাষি অনূকূল জানান তিনি ৫ বিঘা জমিতে আম্রপালি, ল্যাংড়া লাক ফজলি জাতের আমের বাগান করেছেন সব গাছে মুকুল এসেছে। কৃষি অফিসের পরামর্শ মতে গাছের পরিচর্যা করছেন। তিনি আরও জানান গত বছর আম্ফান ঝড়ের কারণে আমের ব্যাপক ক্ষতি ও লস হয়েছে সেজন্য এবছর লাভের আশায় ভালোভাবে গাছের পরিচর্যা করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার জানান, প্রায় সব গাছেই মুকুল এসেছে এখন পর্যন্ত কোন রোগ বালাই দেখা দেয় নি আবহাওয়া অনুকূলে থাকলে এবারআমচাষীরা লাভবান হবেন। আমরা সব সময় কৃষকদের সুপরামর্শ দিয়ে যাচ্ছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930