IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫
Home >> কৃষি >> সিংড়ায় বাণিজ্যিকভাবে উন্নত জাতের ঘাস চাষে সফল আব্দুল মতিন

সিংড়ায় বাণিজ্যিকভাবে উন্নত জাতের ঘাস চাষে সফল আব্দুল মতিন

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : শুধু গবাদী পশুর খাদ্য হিসাবেই নয় মাছের বিকল্প খাদ্যের চাহিদা পুরণে নেপিয়ার ও জাম্বু নামের উন্নত জাতের ঘাস বাণ্যিজিক ভাবে চাষ শুরু করেছেন আব্দুল মতিন দুলাল নামের এক কৃষক। কৃষক আব্দুল মতিন দুলালের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার বিয়াশ গ্রামে। প্রায় ৭ বিঘা পরিত্যক্ত জমিতে এই উন্নত জাতের ঘাস চাষে লাভবান হচ্ছেন তিনি। আব্দুল মতিনের দেখা দেখি এলাকার অনেক বেকার যুবকরাও এগিয়ে আসছেন এই ঘাস চাষে। আজ থেকে ৩০ বছর আগে কৃষক আব্দুল মতিন ছিলেন একজন বেকার যুবক।

১৯৯২ সালে যুব উন্নয়ন প্রশিক্ষন নিয়ে এই এলাকার পরিত্যক্ত পুকুর পরিস্কার পরিছন্ন করে তিনিই প্রথম মাছ চাষ শুরু করেন। মাত্র ১০ থেকে ১৫ বছরের মধ্যে বেকার থেকে একজন সফল মাছ চাষী ও সচ্ছল ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত পান এবং এলাকার মানুষের কাছে মৎস্য দুলাল নামে পরিচিত লাভ করেন তিনি। আব্দুল মতিনের কাছ থেকে মাছ চাষের পরার্মশ নিয়ে অনেক বেকার যুবকরা মাছ চাষ শুরু করেন এবং তারাও সফল হন। মাছ চাষের পাশা পাশি ৪ বছর আগে শুরু করেছেন উন্নত জাতের বাছুর পালন। সেই থেকে গড়ে তুলেছেন ক্ষুদে খামার। গবাদী পশুর খাদ্য ও মাছের বিকল্প খাদ্যের চাহিদা পুরনে মাছ চাষ ও গরু খামারীর পাশা পাশি এখন বাণ্যিজিকভাবে চাষ করছেন উন্নত জাতের ঘাস চাষ। মাত্র ৩ বছরে ঘাস চাষেও সফল আব্দুল মতিন।

আব্দুল মতিন দুলাল জানান, গ্যলাস কার্প প্রজাতির মাছের প্রধান খাদ্য ঘাস। আমার পুকুরে এই গ্যলাস কার্প প্রজাতি মাছের খাদ্য হিসাবে এই ঘাস দেই। ওই মাছ গুলো যখন খাবার খেয়ে মলত্যাগ করে তখন এই মলই হয় অন্য মাছের খাদ্য। এভাবে আমি মাছের বিকল্প খাদ্য হিসাবে এই ঘাস ব্যবহার করি। এছাড়া এই ঘাস বাণ্যিজিকভাবে বিভিন্ন হাট বাজারে বিক্রয় করি। অনেকেই জমি থেকে ঘাস কিনে নেন। ঘাস চাষে আমার প্রতি বিঘা জমিতে খরচ হয় ১০ থেকে ১২ হাজার টাকা। বিক্রয় হয় ৬০ থেকে ৭০ হাজার টাকা।

উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ এস এম খুরসীদ আলম বলেন, সিংড়া উপজেলায় দুগ্ধ গাভী সহ ৪ লাখের বেশি গরু আছে। দিন দিন চারণ ভুমি কমে যাওয়ায় এখানে প্রাকৃতিক ঘাসের ঘারতি আছে প্রায় ১ হাজার ৫০ মেট্রিক টন। ইতোমধ্যে সারাদেশের মত এই উপজেলাতেও বাণ্যিজিকভাবে ঘাস চাষ শুরু হয়েছে। আগ্রহী কৃষকদের মাঝে আমরা বিনামূল্যে ঘাসের কাটিং বিতরণ সহ পরার্মশ দিযে সহযোগিতা করছি। আশা করা যায় অল্প দিনের মধ্যে এই উপজেলায় ঘাসের যে ঘারতি আছে তা পুরন হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031