IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫
Home >> কৃষি >> বিশেষ নিউজ >> স্বপ্নের ইউড্রেনে নিরসন হলো ৭০ একর ফসলী ক্ষেতের জলাব্ধতা

স্বপ্নের ইউড্রেনে নিরসন হলো ৭০ একর ফসলী ক্ষেতের জলাব্ধতা

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : একটি ইউড্রেনের অভাবে একযুগ থেকে দীর্ঘ জলাব্ধতায় ডুবে থাকে ভাটার বিলের প্রায় ৭০ একর ফসলি জমি। স্থানীয় চাষিরা তাদের ফসল রক্ষায় একটি ইউড্রেনের জন্য বছরের পর বছর থেকে ঘুরেছেন বিভিন্ন দপ্তরে। অবশেষে তাদের দীর্ঘদিনের কাঙ্খিত ইউড্রেন নির্মাণে এগিয়ে এসেছেন উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু।

বুধবার (৯ জুন) দুপুরে রাজশাহীর পুঠিয়া সদর এলাকার কাঠালবাড়িয়া রামজীবনপুর সড়কের ইউড্রেনের নির্মাণের আনুষ্ঠিক উদ্বোধন করা। এ সময় স্থানীয় শতাধিক চাষি ও বিভিন্ন রাজনৈতিক নেতাকমীরা উপস্থিত ছিলেন।

উপজেলা উপসহকারী প্রকৌশরী কোহিনুর বেগম বলেন, এডিপির অর্থায়নে ঘোষপুকুর পাড়ের দক্ষিন পাশে এই ইউড্রেনটি নির্মান করা হচ্ছে। প্রায় ২০ ফিট লম্বা ইউড্রেনটি নির্মানে ব্যায় হচ্ছে এক লাখ ২০ হাজার টাকা। আর আগামি বর্ষা মৌসুমের আগেই নির্মান কাজ শেষ হবে।

আজিজুল ইসলাম নামের একজন চাষি বলেন, বিগত সময়ে ওই স্থানে একটি কালভাট ছিল। যার মাধ্যমে বর্ষার সময় এই এলাকার অতিরিক্ত পানি বেরিয়ে যেত। কালভাটটি ছিল ক্ষমতাসিন দলের এক নেতার জমিতে। পরে স্থানীয় একটি ইটভাটার মালিকের সাথে চুক্তি করে কালভাটের মুখ বন্ধ করে দেয়া হয়। এরপর প্রায় একযুগেরও বেশী সময় থেকে ভাটারবিলে বছরের ১০ মাস জলাব্ধতায় থাকে। পুরো বিলে মাত্রাতিরিক্ত পানির কারণে চাষিরা কোনো ফসলই উৎপাদন করতে পারে না।

কামাল হোসেন নামের অপর একজন চাষি বলেন, এই বিলের জলাবদ্ধতা নিরসনে এলাকার কৃষকরা বছরের পর বছর থেকে পৌরসভা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভূমি অফিস, কৃষি অফিসসহ বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সুরাহা পায়নি। তবে পৌরসভা গত দুই বছর আগে পাইপ লাইনের মাধ্যমে পানি নিস্কাশনের ব্যবস্থা করেছিল। তবে পানিতে থাকা বিভিন্ন আর্বজনায় কয়েকদিনেই পুরো পাইপের মুখ বন্ধ হয়ে যায়। তবে এবার কৃষকদের দাবী পুরণে উপজেলা চেয়ারম্যান স্থায়ীভাবে একটি ড্রেন নির্মান করার পদক্ষেপ নিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু বলেন, একটি ইউড্রেনের অভাবে পুরো বিল ফসলহানী হতে দেয়া যায় না। আমি নির্বাচিত হওয়ার পর চাষিদের দুর্ভোগ নিরসন করার কথা দিয়েছিলাম। আজ তা পুরণ করা হলো। শুধু এই বিল নয়, এর আগে শিলমাড়িয়া ইউনিয়নের কয়েকটি বিলের জলাবদ্ধতা নিরসনে প্রায় ৯ কিলোমিটার খাল খনন করা হয়েছে। বাকি বিল গুলোতেও পর্যায়ক্রমে জলাব্ধতা নিরসনে কাজ করা হবে বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031