IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*ত
Home >> কৃষি >> বিশেষ নিউজ >> বিগত বছরের থেকে এবার পাটের আমদানি বেশি

বিগত বছরের থেকে এবার পাটের আমদানি বেশি

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : সোনালী আঁশ পাটের অতীত ঐতিহ্য হারাতে বসলেও সেই ঐতিহ্য ধরে রেখেছে রাজশাহী জেলার ঐতিহ্যবাহী ঝলমলিয়া ও বানেশ্বর হাট। এই হাটে বিভিন্ন রকম পণ্যের কেনা-বেচা হলেও তার একটি বড় অংশ জুড়ে রয়েছে বাংলাদেশের সোনালী আঁশ পাট। এ অঞ্চলের কৃষকদের উৎপন্ন পাটের একটি বড় অংশ কেনাবেচা হয় এই দুই হাটে।

সুমন হোসেন নামে একজন পাটব্যবসায়ী বলেন, গত বছরের শুরু থেকেই প্রতিমণ পাটের মূল্য দু’হাজার পাঁচশত থেকে শুরু করে তিন হাজার টাকা দরে বিক্রি হয়েছে। এরপর পর্যায়ক্রমে বাজারে পাটের চাহিদার পাশাপাশি দামও আগের মত রয়েছে। সর্বশেষ গত মাসে পাট কিনা বেচা হয়েছে প্রতি মণ ৬ হাজার টাকা দরে। সে অনুপাতে এবারো পাটের বাজার ভালো যাবে বলে আশা করা যাচ্ছে।

ধোপাপাড়া এলাকার পাট চাষি আয়েন উদ্দীন বলেন, এবার পাট বপন বেশি হয়েছে। আর এখন বৃষ্টিপাত কম। তাই চাষিরা পাট জাগ দেওয়া নিয়ে চরম বিপাকে পড়েছেন। পানির সংকটের কারণে অনেক চাষি পাট জাগ দিতে পুকুর ও জলাশয় মালিকদের টাকা দিয়ে এক মাসের জন্য ভাড়া নিচ্ছেন। অনেকেই আবার গাড়িতে করে দূরে বিভিন্ন নদী-নালায় পাট জাগ দিচ্ছেন। তাই আগের থেকে অনেক খরচ বেড়ে গেছে।

দিনভর চলে এসব পাটের কেনাবেচা। ক্রেতা ও বিক্রেতাদের দর কষা-কষির আওয়াজে দিনভর প্রাণচঞ্চল থাকে ঝলমলিয়া ও বানেশ্বর হাটের পাট বাজার। রাজশাহীর এই অঞ্চলের মানুষের পাট কেনাবেচার প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই হাট। অনেকের মতে,শত বছরের ঐতিহ্যবাহী এই হাটে পাটের কেনাবেচাকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে বেশ কিছু পাটের আড়ৎ বা গোডাউন। দিনভর কেনাবেচার পর সেই পাট মজুদ করা হয় এই গুদামগুলোতে। তারপর এই পাট চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত পাটজাত পণ্য উৎপাদনকারী কারখানা গুলোতে, রপ্তানি করা হয় বিদেশেও।

পাটের এই কেনাবেচা কে কেন্দ্র করে গড়ে ওঠা এসব গুদামগুলোতে কর্মরত আছে এলাকার শত শত মানুষ। তাদের জীবন ও জীবিকা চলে এই পাটের হাটকে কেন্দ্র করে।

উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা গোলাম সাকলাইন বলেন, চলতি বছর উপজেলার ছয়টি ইউপি এলাকায় ৩৮ হাজার ৫০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়। যা গত বছরের তুলনায় অনেক বেশি। এ বছর উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৫৫০ মেট্রিক টন। এ বছর স্থানীয় কৃষকেরা ও-৯৮৯৭, জিআরও ৫২৪ জাতের পাটবীজ বেশি বপন করেছেন। এছাড়া ভারত থেকে আমদানি করা চাকা মার্কা জাতের পাটবীজও অনেকই বপন করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930