IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতকুষ্টিয়ায় ছোট ভাইয়ের বড় ভাই নিহততানোরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সপ্তম মৃত্যু বার্ষিকী পালনপুঠিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিতজেলা পরিষদের প্রশাসকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিতসিংড়ায় বোরো ধান কর্তন উৎসবরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে ১ নারী ও ১ যুবকের মৃত্যুরাজশাহীতে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগউন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত`পাকিস্তানে ‘সোমবারই’ ইরানের সঙ্গে চুক্তি সই’বাউয়েট ক্যাম্পাসে “হোলসিম ইনোভেটিভ এন্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিতনিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যাবিচারাধীন জমিতে নির্মাণের নকশা অনুমোদন না দেওয়ার জন্য আবেদনআজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষারাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
Home >> কৃষি >> বিশেষ নিউজ >> আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে লাঙ্গলের চাষ

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে লাঙ্গলের চাষ

ধূমকেতু প্রতিবেদক, মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থেকে কালের বিবর্তনে দিন দিন হারিয়ে যাচ্ছে পুরাতন ঐতিহ্য লাঙ্গল দিয়ে হালচাষ। এক সময় জমিতে হালচাষ করার জন্য সাতদিন আগে সিরিয়াল দিতে হতো গরু অথবা মহিষের ঘারে জোঁয়াল ও লাঙ্গল দিয়ে জমিতে হালচাষ করার জন্য। কারণ এটিই ছিল তখনকার কৃষকের একমাত্র ভরসা।

কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার পুরাতন ঐতিহ্য লাঙ্গল দিয়ে হালচাষ। এক সময় দেখা যেতো ফজর নামায পড়েই কৃষকরা গরু ও লাঙ্গল জোঁয়াল কাঁধে নিয়ে বেড়িয়ে পরতো মাঠে কৃষকের জমি হালচাষ করতে।

বর্তমানে প্রযুক্তির নতুন নতুন আবিস্কারের ফলে কৃষকদের জন্য এসেছে ইন্ঝিনচালিত নিত্য নতুন ট্র্যাক্টর ও পাওয়ার টিলার। এক সময় উপজেলার অধিকাংশ কৃষকের বাড়িতেই দেখা যেতো বাঁশের তৈরি লাঙ্গল, জোঁয়াল, মই, গরুর মুখে লাগানো টোনা ও হালচাষ করার মতো একজোড়া বলদ গরু। হঠাৎ চোখে পড়ে উপজেলার হাটপাঙ্গাসী সরকারপাড়া গ্রামের মন্জুরুল আলম পান্নার বাড়ির দখ্যিনে একজোড়া বলদ গরু দিয়ে হালচাষ করার দৃস্য।

প্রবীন এই কৃষকের সাথে কথা বলে জানা যায় সেকালের নানা রকম তথ্য। তিনি বলেন, এখনকার মতো দিন আগে ছিল না। এখন নতুন নতুন আধুনিক বিভিন্ন মেশিন এসেছে, সেই মিশিন দিয়ে এখনকার কৃষকেরা জমি চাষাবাদ করছেন। তাই গরু দিয়ে হালচাষ দিন দিন হারিয়ে যেতে বসেছে।

তিনি আরও জানান, আমার বাপ-দাদাদের রেখে যাওয়া পুরাতন ঐতিহ্যকে এখনো ধরে রেখেছি নিজের কাজের জন্য। এমনকি কেউ হালচাষের জন্য ডাকলে সঙ্গে সঙ্গে চলে যায় অন্যের জমি চাষ করার জন্য। আর তাছাড়া বলতে পারেন, গরু – মহিষ, লাঙ্গল ও জোয়াল ছিল তখনকার কৃষকের আশির্বাদ স্বরুপ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031