IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> খেলা >> ২৪ তম জাতীয় ক্রিকেট লীগের উদ্বোধন

২৪ তম জাতীয় ক্রিকেট লীগের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ৪টি ভেন্যুতে ২৪ তম জাতীয় ক্রিকেট লীগ শুরু হয়েছে। তারই অংশ হিসেবে শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে চারদিনের জাতীয় ক্রিকেট লীগের খেলায় স্বাগতিক রাজশাহী ও সফররত বরিশাল বিভাগ অংশ গ্রহণ করছে।

উদ্বোধনী দিনে টসে হেরে ব্যাট করতে নেমে সফররত বরিশাল বিভাগ ১ম ইনিংশে ৯০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৬৯ রান। দলের পক্ষে সোহাগ গাজি ৫৬, সায়েম ৫৯. তানভীর ইসলাম ৪৩ ও শাহিন আলম ৫ রানে অপরাজিত থাকেন।

স্বাগতিক রাজশাহীর পক্ষে সানজামুল ইসলাম নয়ন ৬৫ রানে ২টি, রানা ৩৬ রানে ৪টি, ফরহাদ রেজা ৬০, শফিকুল ৬২ ও অহিন ৩৩ রানে ১টি করে উইকেট নেন।

সোমবার (১০ অক্টোবর) কেক কেটে এই লীগের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি জিএসএম জাফরউল্লাহ এনডিসি।

এর আগে তিনি বলেন, আজ ৪টি ইভেন্টে খেলা শুরু হচ্ছে। এই ইভেন্টগুলি থেকে জদি ১২ জন খেলোয়াড় বাছাই করা যায় তাহলে খেলোয়াড়ের সংখ্যা প্রতি বছর বাড়তে থাকবে। ফলে আমাদের খেলোয়াড়ের অভাব হবেনা। দিন দিন খেলোয়াড়ের সংখ্যা বাড়তে থাকবে। এ বিয়য়ে বাছাই বমিটির কর্মকর্তাগণকে অগ্রনী ভূমিকা পালন করার জন্য আহŸান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও প্রাক্তন অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, কোষাধ্যক্ষ হাসিনুর রহমান টিংকু ও ম্যাচ রেফারী দেবাশীসসহ অন্য সদস্যবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news