IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬
Home >> খেলা >> লিড নিউজ >> মেসির হ্যাটট্রিকে ইতিহাস গড়ল মায়ামি

মেসির হ্যাটট্রিকে ইতিহাস গড়ল মায়ামি

ধূমকেতু নিউজ ডেস্ক : র্দীঘদিন ইনজুরিতে থাকার পর মাঠে নেমে দারুণ সময় পার করছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। চার দিন আগেই জাতীয় দলের হয়ে পেয়েছিলেন হ্যাটট্রিকের দেখা। আর এবার সেই ছন্দ ধরে রাখলেন ক্লাবের হয়েও। মেজর লিগ সকারে নিউ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করলেন ৩৬ বছর বয়সী এই তারকা। তার এমন অসাধারণ পারফরম্যান্সে ভর করে নতুন রেকর্ড গড়েছে ফ্লোরিডার ক্লাবটি।

শনিবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টায় ঘরের মাঠ ফ্লোরিডার চেস স্টেডিয়ামে নিউ ইংল্যান্ডকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি।

দলের জয়ে হ্যাটট্রিকসহ মেসি করেছেন তিন গোল, সুয়ারেজ দুইটি ও বেঞ্জামিন ক্রিমাচি একটি করে গোল করেন। মায়ামি এমএলএসের রেগুলার সিজন শেষ করল ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে। ২২ জয়ের বিপরীতে চার হার ও ৮ ড্র। ২০২১ সালে রিভলিউশনের গড়া ৭৩ পয়েন্টের রেকর্ড ভাঙল তারা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় মায়ামি। তবে, শুরুতেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। দ্বিতীয় মিনিটেই লুসা লাঙ্গোনির গোলে লিড নেয় নিউ ইংল্যান্ড। প্রথম গোলের পর দ্বিতীয় গোল পেতেও সময় লাগেনি দলটির। ম্যাচের ৩৪তম মিনিটে দ্বিতীয় দফায় পিছিয়ে পড়ে মায়ামি। দুই গোল হজম করে অনেকটাই ব্যাকফুটে চলে যায় মেসিরা। তবে, এরপরই পাল্টে যায় ম্যাচের গতিপথ।

ম্যাচের ৪০ ও ৪৩ মিনিটে দারুণ দুটি গোলে দলকে সমতায় ফেরান উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। তার জোড়া গোলে সমতায় ফেরে টাটা মার্টিনো শিষ্যরা। এরপর আর কোনো গোল না হওয়ায় সমতায় থেকে বিরতিতে যায় দুদল। অবশ্য দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় মায়ামি।

এবার স্কোরশিটে নাম তোলেন বেঞ্জামিন ক্রিমাচি। ৫৮তম মিনিটে তার গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। এরপর আর ম্যাচে সুযোগই পায়নি নিউ ইংল্যান্ড। তবে, ৭৮-৮৯; এই ১১ মিনিটেই তিন গোল করে দলের বড় জয় নিশ্চিতের পাশাপাশি হ্যাটট্রিক পূরণ করেন মেসি। যার ফলে ৬-২ গোলের বড় জয় পায় ফ্লোরিডার ক্লাবটি।

মায়ামির হয়ে এটি মেসির প্রথম হ্যাটট্রিক। মায়ামির ইতিহাসে সর্বোচ্চ গোলও এখন ফুটবল জাদুজরের, ৩৩টি। এখানে তিনি ছাড়িয়ে গেছেন জাতীয় দলের সারেব সতীর্থ গঞ্জালো হিগুয়েনকে। এ নিয়ে তিনটি ভিন্ন দলের সর্বোচ্চ গোলদাতা মেসি। বার্সেলোনার হয়ে ৬৭২টি, আর্জেন্টিনার হয়ে ১১২টি ও মায়ামির হয়ে করেছেন ৩৩ গোল।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31