IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬
Home >> খেলা >> লিড নিউজ >> ১৬ রানে ৫ উইকেট হারিয়ে নাজেহাল ভারত

১৬ রানে ৫ উইকেট হারিয়ে নাজেহাল ভারত

ধূমকেতু নিউজ ডেস্ক : মুম্বাই টেস্টে ভারতকে মাত্র ১৪৭ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ডকে। ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও নাজেহাল অবস্থা ভারতের। ১৬ রানের মধ্যে স্বাগতিকরা হারিয়ে ফেলেছে ৫ উইকেট। এতে হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছে ভারতীয়রা।

রোববার (২ নভেম্বর) ম্যাচের চতুর্থ ইনিংসের তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় ভারত। দলীয় ১৩ রানে আউট হন ওপেনার রোহিত শর্মা (১১ বলে ১১)। এরপর ২৯ রানে ভারতের নেই ৫ উইকেট। অর্থাৎ ১৬ রান যোগ করতেই ৫ টপঅর্ডারকে হারায় ভারত।

রোহিতের পেছনে আসা-যাওয়ার মিছিলে যোগ দেন শুভমান গিল (৪ বলে ১), বিরাট কোহলি (৭ বলে ১) যসস্বি জয়সওয়াল (১৬ বলে ৫) ও সরফরাজ খান (২ বলে ১)।

এই প্রতিবেদন লেখার সময় ভারতের সংগ্রহ ১৩ ওভারের খেলা শেষে ৫ উইকেটে ৫৮ রান। রিশাভ পান্ত ২৫ আর রবীন্দ্র জাদেজা খেলছেন ৬ রানে। জিততে হলে ভারতকে করতে হবে আরও ৮৯ রান।

ভারতকে মূলত ধসিয়ে দেন নিউজিল্যান্ড স্পিনার অ্যাজাজ প্যাটেল। একাই তিন উইকেট নেন তিনি। এছাড়া একটি করে উইকেট শিকার করেন ম্যাট হেনরি ও গ্লেন ফিলিপস।

এর আগে প্রথম ইনিংসে ২৩৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ২৮ রানের লিড নিয়ে ভারত থামে ২৬৩ রানে।

দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ১৭৪ রানে। এতে জয়ের জন্য ১৪৭ রানের লক্ষ্য পায় ভারত।

এর আগে ব্যাটিং ব্যর্থতায় তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্টে হেরে যায় ভারত। এই ম্যাচে হারলে কিউইদের কাছে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের লজ্জায় পড়বে রোহিতরা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31