IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬
Home >> খেলা >> টপ নিউজ >> ম্যানসিটির হারের পর রদ্রি বললেন, ‘আমি তো মেসি নই’

ম্যানসিটির হারের পর রদ্রি বললেন, ‘আমি তো মেসি নই’

ধূমকেতু নিউজ ডেস্ক : ১১ মাস পর ম্যানচেস্টার সিটির শুরুর একাদশে ফিরলেন ব্যালন ডি’অর জয়ী ফুটবলার রদ্রি। কিন্তু ফিরেই পরাজয় দেখতে হলো তাকে। ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনের কাছে ২-১ গোলের পরাজয় সঙ্গী করে মাঠ ছাড়তে হয়েছে তাকে। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচ হারলো ম্যানসিটি।

ব্রাইটনের আমেক্স স্টেডিয়ামে আরলিং হালান্ডের গোলে এগিয়ে গেলেও জেমস মিলনার ও ব্রায়ান গ্রুদার শেষ মুহূর্তের গোলে টানা দ্বিতীয় ম্যাচে হার দেখলো পেপ গার্দিওলার দল।

ব্রাইটনের কাছে হারের পর হতাশ রদ্রি বলেন, ‘আমি তো মেসি নই। ফিরে এসেই দলকে জেতাতে পারব, এমনটা নয়। এটা একটা সমষ্টিগত, দলীয় খেলা। আমরা যখন আগে জিতেছি, তখনও আমার সব সতীর্থদের প্রয়োজন ছিল। আমাকে আমার সেরা ফর্মে ফিরতে হবে। কিন্তু আমার ফিরে আসার মানে এই নয় যে আমরা সব জিতে যাব। আশা করি (আন্তর্জাতিক) বিরতির পর আমরা আরও ভালোভাবে ফিরতে পারবো।’

গত বছর গুরুতর হাঁটুর (এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট) ইনজুরিতে পড়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার। ম্যাচ শেষে তিনি দলের ভুলগুলো নিয়েও সোজাসাপ্টা মন্তব্য করেন, ‘আমরা যেসব ভুল করছি, সেগুলো শিশুতোষ ভুল। মনোযোগের অভাবেই হচ্ছে। প্রতিযোগিতায় থাকতে হলে আমাদের মান বাড়াতেই হবে। নতুন খেলোয়াড়দের খাপ খাওয়াতে সময় লাগে, আর যখন দলে এত পরিবর্তন হয় তখন সেটি কঠিন হয়ে পড়ে। যদিও এগুলো অজুহাত নয়, এটাই বাস্তবতা।’

ব্রাইটনের বিপক্ষে সিটির হয়ে প্রথম গোলটি করেন আরলিং হালান্ড (৩৪ মিনিটে)। তবে ৬৭ মিনিটে ব্রাইটনের হয়ে জেমস মিলনার পেনাল্টি থেকে সমতা ফেরান। সাবেক সিটি ও লিভারপুল অধিনায়ক মিলনার গোল উদযাপন করেন প্রয়াত সতীর্থ দিয়োগো জোতাকে স্মরণ করে।

মিলনার বলেন, ‘জোতার মৃত্যুর ঘটনাটি ভয়াবহ ছিল। তিনি দারুণ মানুষ এবং অসাধারণ সতীর্থ ছিলেন। আমি তাকে ভীষণ ভালোবাসতাম। ছয় বছর পর আমি গোল পেলাম, আর এই মৌসুমে আমি তার নাম্বার ২০ জার্সি পরছি। মনে হচ্ছে ওর কাছ থেকেই সাহায্য পেয়েছি।’

তিনি আরও যোগ করেন, ‘গোল করে দলের জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে। ছেলেদের জন্যও আমি খুশি।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31