ধূমকেতু প্রতিবেদক : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেএফএ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্বের ২টি খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত খেলায় সফররত ঠাকুরগাঁও জেলা নারী ফুটবল দল রুনার হ্যাট্রিকে ৫-০ গোলে খুলনা জেলা নারী ফুটবল দলকে হারায়। বিজয়ী দলের পক্ষে রুনা ৩ ও সঙ্গিতা ২টি করে গোল করে।
দিনের অন্য খেলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা নারী ফুটবল দল ২-০ গোলে মানিকগঞ্জ জেলা নারী ফুটবল দলকে হারায়। বিজয়ী দলের পক্ষে মনি একাই ২টি গোল করে।
খেলা পরিচালনা করেন, রেফারী মাহফুজা রাহাত ও তাসফিয়া আকতার। তাদের সহযোগিতা করেন, শাহিন, সাহানা খাতুন, মাতিংনুমারম ও সোনিয়া।
শনিবার এর খেলায় ময়মনসিংহ, রংপুর, খাগড়াছড়ি ও স্বাগতিক রাজশাহী জেলা নারী ফুটবল দল অংশ নেবে।


