IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতিগোপালগঞ্জ-১ আসনের এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিকনুসরাত তাবাসসুম এমপির বাড়ি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দলকুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলী
Home >> খেলা >> ` নিয়ন্ত্রনহীন ব্যাটিংই হারিয়েছে আমাদের’

` নিয়ন্ত্রনহীন ব্যাটিংই হারিয়েছে আমাদের’

ধূমকেতু নিউজ ডেস্ক : হার-জিত খেলার অপরিহার্য অংশ। একদল জিতবে, অন্য দল হারবে সেটাই খেলার সহজাত ধর্ম; কিন্তু কিছুকিছু হার আছে যা মেনে নেয়া কঠিন। গত ৪৮ ঘণ্টা ভারত ও পাকিস্তানের সাথে ঠিক তেমন দুটি হারের তেতো স্বাদ পেয়েছে বাংলাদেশ।

২৫ সেপ্টেম্বর দুবাইতে অভিষেক শর্মা, শুভমান গিল, সুরিয়া কুমার যাদব, সাঞ্জু স্যামসন, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়ার গড়া ভারতের সমৃদ্ধ ও শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ১৬৮ রানে আটকে রেখেও জিততে পারেনি। সেই পরাজয়ের ধাক্কা সামলে উঠতে না উঠতে গতকাল ২৫ সেপ্টেম্বর রাতে একই শহরের একই মাঠে পাকিস্তানকে মাত্র ১৩৫ বেঁধে ফেলেও পারেনি বাংলাদেশ।

১১ রানের হার প্রতিটি বাংলাদেশ সমর্থকের মনোকষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। উইকেট বোলিং সহায়ক হলে একটা কথা ছিল। তা ছিল না মোটেই। এমন নয় শাহিন শাহ আফ্রিদি আর হারিস রউফের বল প্রচন্ড গতি, বাড়তি বাউন্স ও সুইং করেছে। খেলাই যাচ্ছিল না। রীতিমত আনপ্লেয়েবল ছিলেন ওই দুই জোরে বল করা বোলার। তার সাথে অফস্পিনার সাইম আইয়ুব আর বাঁ-হাতি স্পিনার মোহাম্মদ নওয়াজের বলেও আহামরি কিছু ছিল না; কিন্তু তারপরও বাংলাদেশের ইনিংস শেষ হয়েছে ১২৪ রানে। ১১ রানে পরাজয়ের চেয়ে বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে কথা হচ্ছে বেশি।

বোদ্ধা, বিশ্লেষক থেকে শুরু করে গলি ও পাড়ার অবুঝ কিশোরও মানছে বাংলাদেশের ব্যাটাররা অহেতুক তেড়েফুঁড়ে ব্যাট চালিয়েছে। ওভারপিছু লক্ষ্য ছিল ৬.৮ রান। চার-ছক্কায় না ঝুকে সিঙ্গেলস-ডাবলস আর একটি বাউন্ডারিই ছিল যথেষ্ঠ। তা করতে অযথা ও অপ্রয়োজনে ঝুঁকিপূর্ণ শটস খেলার মোটেই দরকার ছিল না। ঠান্ডা মাথায় হাতে উইকেট রেখে ক্রিকেটীয় শটস খেললেই ওভার পিছু লক্ষ্যমাত্রা ছোঁয়া সম্ভব ছিল।

কিন্তু তা না করে বাংলাদেশের ব্যাটাররা একদম প্রথম থেকে মেরে খেলতে গেলেন। হাত খুলে খেলা, চালিয়ে খেলা আর বেপরোয়া উইলোবাজি বলতে যা বোঝায় পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান আর শেখ মেহেদীরা সেই কাজটিই করতে গেছেন। আর তার পরিণতি হলো করুন।

আর তাই ৬৩ রানে ইনিংসের অর্ধেক আর ৯৭ রানে ৮ উইকেট খোয়া যায়। এর মধ্যে পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, শেখ মেহেদী, নুরুল হাসান সোহান আর জাকের আলী অনিকের অস্থির, অস্থিতিশীল ব্যাট চালনা, অযথা তড়িঘড়ি করে ভাল বোলারের ভুল ডেলিভারি মারতে গিয়ে আউট হওয়াটা অনেক দৃষ্টিকটু ছিল।

যা দেখে তাদের ভক্ত ও সমর্থকরাও চরম হতাশ। বাংলাদেশের ব্যাটারদের বলগাহীন ও অনিয়ন্ত্রীত ব্যাট চালনায় যারপরনাই হতাশ মোহাম্মদ আশরাফুলও। দেশের ক্রিকেটের সব সময়ের অন্যতম সেরা উইলোবাজ আশরাফুল শনিবার বিকেলে বলেন, ‘আমরা খুব বাজে ব্যাটিং করেছি। টার্গেট মোটেই বড় ছিল না। জিততে করতে হতো ১৩৬। ওই সামান্য কটা রান করতে যেভাবে ব্যাটিং করা উচিৎ ছিল, যতটা নিয়ন্ত্রন রেখে ব্যাট চালানো উচিৎ ছিল, আমাদের ব্যাটসম্যানরা একদমই তা পারেনি। ওভার পিছু লক্ষ্যমাত্রা ছিল একদম নাগালের মধ্যে। অহেতুক ঝুঁকি নিয়ে তেড়েফুঁড়ে এদিক ওদিক তুলে না মেরে – প্রপার ক্রিকেট শট খেললেই হয়ে যেত। তাতে করে ব্যাটিংয়ের লাগামটা নিজেদের নিয়ন্ত্রনে থাকতো; কিন্তু তা না করে আমাদের ফ্রন্টলাইন ও মিডল অর্ডার ব্যাটারদের প্রায় সবাই চার্জে গিয়ে বিপদ ডেকে এনেছে।’

‘পারভেজ ইমন প্রথম আউট হলো চার্জ করতে গিয়ে। তাওহিদ হৃদয়ও তাই করেছে। সবার জানা শাহিন শাহ আফ্রিদিকে পাকিস্তানের এক নম্বর পেস বোলার। প্রতিপক্ষ শিবিরে থ্রেট জানানোর মতই বোলার। তাকে দেখে না খেলে প্রথম ওভার থেকেই কেন আমরা মারতে গেলাম, বোধোগম্য হয় না আমার। তাওহিদ হৃদয় ঐ শটটা প্রয়োজন ছিলনা। ক্রিকেটীয় শট খেলে আউট হলে তাও মানা যেত। সোজা মিড অফ মিড অনের ওপর দিয়ে মারতো। তাহলে কথা ছিল। কিন্তু হৃদয় মারতে গেল মিড উইকেটের ওপর দিয়ে। সব গুলি আউটই যদি দেখি কোন নিয়ন্ত্রন ছিলনা। সোহানের ব্যাটিং যদি দেখি কোন নিয়ন্ত্রন ছিলনা শটের ওপর।’

পারভেজ ইমনে ও হৃদয়ের পাশাপাশি নুরুল হাসান সোহান ও জাকের আলী অনিকের ব্যাট চালনাও আশরাফুলকে রিতিমত অবাক করেছে। তাদের ব্যাটিং দেখে রীতিমত লজ্জা পেয়েছে, এমন জানিয়ে আশরাফুল বলে ওঠেন, জাকের আলী আর সোহান যে বল গুলো খেলেছে, সোহান ২১ আর জাকের আলী অনিক ১০ বল, দুজন মিলে ৩০ বলে রান করেছে ২০। তারা কি খেলেছে? তা যদি লক্ষ্য করেন, তাহলে হতাশায় ডুববেন। তারা আসলে কি করতে চেয়েছে? তা বোঝা যায়নি। কখনো অন সাইডে আবার কোন সময় অফ সাইডে সরে গেছে। এক রকম হাঁটাহাটি করেছে। ক্রিকেটে এত হাঁটাহাটি করে ব্যাট চালনার দরকার পড়ে না। তাতে শরীরের ভারসাম্য থাকে না। বরং শরীরের ব্যালেন্স ঠিক রেখে খেললেই রান করা যায়। আর সবচেয়ে বড় কথা হলো টার্গেট এত ছোট ছিল যে এই ম্যাচে অত অ্যাগ্রেসিভ ব্যাটিং করার কোনই দরকার ছিল না।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31