IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতিগোপালগঞ্জ-১ আসনের এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিকনুসরাত তাবাসসুম এমপির বাড়ি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দলকুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলী
Home >> খেলা >> ভারত ৯:০ পাকিস্তান

ভারত ৯:০ পাকিস্তান

ধূমকেতু নিউজ ডেস্ক : এশিয়া কাপ ২০২৫ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ভারত। এর মাধ্যমে তারা টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল হিসেবে নিজেদের জায়গা আরও মজবুত করল। এবার ছিল ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ জয় (প্রথমটি ২০১৬ সালে)। এছাড়া ওয়ানডে ফরম্যাটে ভারত সাতবার চ্যাম্পিয়ন হয়েছে (১৯৮৪, ১৯৮৮, ১৯৯০, ১৯৯৫, ২০১০, ২০১৮ ও ২০২৩ সালে)।

শ্রীলঙ্কা ছয়বার (পাঁচবার ওয়ানডে, একবার টি-টোয়েন্টি) আর পাকিস্তান দুইবার (দুটোই ওয়ানডে) শিরোপা জিতেছে।

ফাইনাল ও এশিয়া কাপে উল্লেখযোগ্য পরিসংখ্যান

৯-০: পাকিস্তানের বিপক্ষে রান তাড়া করতে নেমে ভারতের টানা নবম জয়। প্রতিপক্ষের বিপক্ষে রান তাড়ায় শতভাগ জয়ের রেকর্ডে এটিই সবচেয়ে বড়।

১২৭: তৃতীয় উইকেট পতনের পর ভারতের প্রয়োজনীয় রান। তিন উইকেট হারানোর পর এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ সফল রান তাড়ার ঘটনা। সর্বোচ্চ ছিল ২০২২ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে (১৩৪ রান, ২৬/৩ অবস্থা থেকে ১৬০ রান তাড়ার ঘটনা)।

১১৩: পাকিস্তানের দ্বিতীয় উইকেট পতনের সময় স্কোর। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে-এ এটিই সর্বোচ্চ রান, যেখান থেকে একটি দল ১৫০ রানের নিচে অলআউট হয়েছে। আগের রেকর্ড ছিল ১১২ (কেম্যান আইল্যান্ডস বনাম বারমুডা, ২০২৫)।

৩৩: পাকিস্তানের শেষ আট জুটির সম্মিলিত রান। টি-টোয়েন্টির ইতিহাসে তাদের সর্বনিম্ন। আগের রেকর্ড ছিল ৫৬ (অস্ট্রেলিয়ার বিপক্ষে, হোবার্ট, ২০২৪)।

৫: কুলদীপ যাদবের টি-টোয়েন্টি ক্রিকেটে চতুর্থবারের মতো চার উইকেট। ভারতীয়দের মধ্যে ভুবনেশ্বর কুমারের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। এই ম্যাচে নিজের শেষ ওভারে তিনটি উইকেট পান কুলদীপ। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে কেবল রশিদ খান (৬ বার) এর চেয়ে বেশি করেছেন।

৬৯*: ফাইনালে পাকিস্তানের বিপক্ষে তিলক ভার্মার অপরাজিত ইনিংস। টি-টোয়েন্টি এশিয়া কাপ ফাইনালে চার নম্বর বা তার নিচে ব্যাট করা ক্রিকেটারদের মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ।

৩৬: এশিয়া কাপে কুলদীপ যাদবের মোট উইকেট সংখ্যা (ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে), যা সর্বোচ্চ। তিনি লাসিথ মালিঙ্গার ৩৩ উইকেটের রেকর্ড ভেঙেছেন।

৩: সাহিবজাদা ফারহান টি-টোয়েন্টিতে জসপ্রিত বুমরাহকে যে তিনটি ছক্কা মেরেছেন, এটি যেকোনো ব্যাটারের সর্বোচ্চ। এই আসরে বুমরাহর ১১.১ ওভারে পাকিস্তানি ব্যাটাররা চারটি ছক্কা মেরেছে, যা এর আগে সম্ভব হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31