IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অসুস্থ বিএনপি নেতা মাসুদের পাশে রাসিক প্রশাসকবিয়ে করলেন শিশুশিল্পী লুবাবারাজশাহীতে দুই মাসে ১৫ নারী ও শিশু নির্যাতিতগোমস্তাপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে নলকূপ চালকের মৃত্যু৫ বছরে ২৫ কোটি’বৃক্ষরোপণ: রাজশাহীতে মহাসড়কের পাশে কর্মসূচি শুরুতানোরে অবৈধভাবে তেল মজুদ বাড়তি দামে বিক্রির দায়ে জরিমানানন্দীগ্রামে বেশি দামে গ্যাস বিক্রি করায় জরিমানাগোমস্তাপুরে মাদক বিরোধী মানববন্ধন‘পাচার হওয়া অর্থ ফেরত এনে জনকল্যাণে ব্যয় করা হবে’পোরশায় স্বামীর প্রেসার কুকারের আঘাতে আহত স্ত্রীর মৃত্যু, স্বামী আটকধামইরহাট থানা পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী আটকধামইরহাটে মশক নিধন অভিযানের উদ্বোধন করেন পৌর প্রশাসক প্রশান্ত চক্রবর্তীনাচোলে হেরোইন ও গাঁজাসহ আটক ৪জনসরকারি কলেজে অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, অধ্যক্ষের কক্ষ ও মূল গেটে তালা,পুলিশের উপস্থিতে তালা খুললেন শিক্ষর্থীরাকুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জ
Home >> খেলা >> নারী ফুটবলের অনুষ্ঠানে অনুপস্থিত কিরণ

নারী ফুটবলের অনুষ্ঠানে অনুপস্থিত কিরণ

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বাফুফের নারী ফুটবলের কার্যক্রম সাধারণত হয় নারী উইংয়ের মাধ্যমে। সেই কমিটির চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে। নারী ফুটবলের যে কোনো অনুষ্ঠানে অগ্রণী ভূমিকায় থাকেন কিরণ।

রোববার ঘটলো ব্যতিক্রম ঘটনা। আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ বাছাই সামনে রেখে একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি অনুষ্ঠান এবং ‘মিশন অস্ট্রেলিয়া’ ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না নারী উইংয়ের চেয়ারপারসন কিরণ।

কিরণ অনুপস্থিত কেন? সংবাদ মাধ্যম থেকে এমন প্রশ্ন করা হয়েছিল বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে। জবাবে বাফুফে সভাপতি বলেন, ‘এখানে নারী টিম নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে। বাফুফের ইন্টারনাল মিসকমিউনিকেশনের কারণে সকলকে জানানো হয়নি। সে কারণে সময়মতো আমাদের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ পৌঁছাতে পারেননি। অবশ্যই নেক্সট যখন প্রেস কনফারেন্স হবে, দল নিয়ে ওখানে আপনারা ওনাকে দেখতে পারবেন। আমি এই মিসকমিউিকেশনের জন্য ক্ষমা চাচ্ছি। প্রেসিডেন্ট হিসেবে সব দোষ আমার ঘাড়ে নিচ্ছি।’

এই অনুষ্ঠানে বাফুফে সভাপতি জাতীয় নারী ফুটবলের এশিয়ান কাপের প্রস্তুতির বিষয়ে বলেন, ‘টুর্নামেন্ট শুরুর কিছুদিন আগে দল যাবে অস্ট্রেলিয়ায়। তার আগে ঢাকায় ত্রিদেশীয় সিরিজ ছাড়া আরও তিনটি প্রীতি ম্যাচ আয়োজন করা হবে মেয়েদের জন্য। সেই তিন ম্যাচ হবে ফিফা উইন্ডোর বাইরে।’

আগামী ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার তিন শহরে হবে এএফসি নারী এশিয়ান কাপ। প্রথমবারের মতো এশিয়ার সবচেয়ে বড় প্রতিযোগিতায় খেলতে যাচ্ছে বাংলাদেশ। ১ থেকে ১৮ এপ্রিল থাইল্যান্ডে হবে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ। এই আসরেও বাংলাদেশ প্রথমবার খেলছে।

মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনফিনিক্সের সাথে ছয় মাসের জন্য চুক্তি করেছে বাফুফে। অনূর্ধ্ব-২০ দলের জন্যও আলাদা করে আয়োজন করা হবে বলে জানিয়েছেন সভাপতি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news