IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> খেলা >> চব্বিশের দেড় কোটি টাকা পাননি সাবিনারা, জিতলেন আরেকটি সাফ

চব্বিশের দেড় কোটি টাকা পাননি সাবিনারা, জিতলেন আরেকটি সাফ

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০২৪ সালের অক্টোবরে দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়ার কয়েকদিন পরই বাফুফেতে দায়িত্ব নেয় তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিটি। এই কমিটির প্রথম সভা বসেছিল ৯ নভেম্বর ২০২৪। ওই সভায় বাফুফে সাফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য সাবিনাদের দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল। কিন্তু আজও সেই পুরস্কার পায়নি মেয়েরা।

গত বছর ২৩ নভেম্বর একটি অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন ৩১ ডিসেম্বরের মধ্যে মেয়েদের পুরস্কার দিয়ে দেওয়া হবে। তারপরও কেটে পাক্কা দুই মাস। পুরস্কারের দেড় কোটি টাকা পায়নি সাফজয়ী নারী ফুটবলাররা।

সাবিনা-কৃষ্ণারা এরই মধ্যে জিতলেন আরেকটি সাফ। এবার বাংলাদেশের মেয়েরা ইতিহাস গড়লেন প্রথম সাফ ফুটসাল চ্যাম্পিয়ন হয়ে। এখন কি সাবিনারা পুরস্কারের টাকা বুঝে পাবেন? নাকি আরেকটি সাফ জিততে হবে তাদের?

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সেনাবাহিনীসহ আরো যেসব প্রতিষ্ঠান পুরস্কার ঘোষণা করেছিল তারা এরই মধ্যে টাকা দিয়েছে। সাবিনারা পাননি শুধু বাফুফে ঘোষিত পুরস্কার।

পুরুষ ফুটবল দল গত সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল খেলেই বিশাল অঙ্কের টাকা পুরস্কার পেয়েছিল। নারীরা চ্যাম্পিয়ন হওয়ার পরও অপেক্ষায় থাকতে হচ্ছে ঘোষিত পুরস্কার হাতে পাওয়ার জন্য। অথচ পুরুষদের ব্যর্থতার মিছিলে নারী ফুটবলাররাই বাফুফে কর্মকর্তাদের মুখ উজ্জ্বল করে যাচ্ছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31