IMG-LOGO

রবিবার, ২৮ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে অলিম্পিক ডে ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিরাজশাহীতে মাদকসেবনের দায়ে ১ ব্যক্তির অর্থ ও কারাদণ্ডতুরাগে আওয়ামী লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীনগ্রামীণ প্রেক্ষাপট থেকে উঠে জাতীয় পর্যায়ে অংশ নিতে চীন মৈত্রী সম্মেলনে বাঘার তিন উদ্ভাবকতানোরে পূর্ব শত্রুতার জের ধরে নারীকে পিটিয়ে জখম,থানায় অভিযোগরাজশাহীতে সচেতনতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষায়ভর্তির প্রচারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত‘বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে’রায়গঞ্জে আধুনিক পদ্ধতিতে ফসলের জমিতে দেশীয় জাতের মাছ ধরতে মেতে উঠেছেন যুবকরাবাগমারায় ভবানীগঞ্জ আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত‘বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’আত্রাই নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধারসহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতরাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলেরনবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎমহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগে অর্ধলক্ষাধিকটাকার মাছ নিধনের অভিযোগগোমস্তাপুরে ৩৭হাজার ৪৫১ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল
Home >> খেলা >> টপ নিউজ >> লিড নিউজ >> তায়কোয়ান্ডোতে চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী

তায়কোয়ান্ডোতে চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী

ধূমকেতু নিউজ ডেস্ক : পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে ওয়ালটন রেফ্রিজারেটর আন্তঃজেলা পুমসে তায়কোয়ান্ডো প্রতিযোগিতা-২০২০ এর সমাপনী অনুষ্ঠান শেষ হয়েছে।

যথাযথ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশে করোনা পরবর্তী প্রথম এই প্রতিযোগিতায় সিনিয়র নারী ও পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

কিন্তু জুনিয়র পুরুষ ও মহিলা যৌথ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা। আর রানার্সআপ হয়েছে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। সিনিয়র পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী ৪টি সোনা ও ৫টি রুপাসহ ৯টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ বিজিবি ৩টি সোনা ও ৪টি রুপার সঙ্গে পেয়েছে ২টি ব্রোঞ্জ।

সিনিয়র নারী বিভাগে সেনাবাহিনী ৩টি সোনা ও ২টি রুপাসহ ৫টি পদক জিতে সেরা হয়েছে। দুটি সোনাজয়ী বাংলাদেশ আনসার রানার্সআপ। জুনিয়র যৌথ বিভাগে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ৬টি সোনা ১টি রুপা ও ৪টি ব্রোঞ্জসহ ১১টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে। সিরাজগঞ্জ জেলা ৪টি সোনা ২টি ব্রোঞ্জসহ ৬টি পদক জিতে রানার্সআপ।

তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৬টি ক্লাব ও ১৪ জেলার দুই শতাধিক খেলোয়াড় অংশ নিয়েছে। এবার এ প্রতিযোগিতায় ইভেন্ট ছিল একটি পুমসে প্রদর্শনী। ক্যাটাগরি ছিল ১২টি। অংশ নেওয়া জেলাগুলোর মধ্যে ছিল চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, গাজীপুর, কুমিল্লা, খাগড়ছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, রাজশাহী, নাটোর, বগুড়া, নরসিংদী ও নারায়ণগঞ্জ।

প্রতিযোগিতার শেষদিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031