IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> খেলা >> এশিয়া কাপে খেলতে পারবেন না কোহলিরা

এশিয়া কাপে খেলতে পারবেন না কোহলিরা

ধূমকেতু নিউজ ডেস্ক : বিরাট কোহলির মতো ভারতীয় তারকা ক্রিকেটারদের এশিয়া কাপে খেলা অনিশ্চিত। এশিয়া কাপে ভারত অংশ নিলেও খেলতে পারবেন না রোহিত শর্মারা।

আগামী জুনে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই সময়ে ইংল্যান্ডের মাঠে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। এরপর জো রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত।

এমন ব্যস্ত সূচির কারণেই এশিয়া কাপে অংশ নিতে পারবে না ভারতীয় জাতীয় দল। তাই বাধ্য হয়েই সেই সময়ে এশিয়া কাপের জন্য দ্বিতীয় সারির দল পাঠানোর চিন্তা ভাবনা করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ভারতের জনপ্রিয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ায় এমন আভাস দেয়া হয়েছে।

ওই প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, আমরা সেই সময়ে ইংল্যান্ড সিরিজের প্রস্তুতিতে ঝুঁকি নিতে চাই না। তাছাড়া ক্রিকেটারদের পক্ষেও একসঙ্গে দুইবার কোয়ারেন্টিনে থাকা সম্ভব নয়। যদি এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে দ্বিতীয় সারির দল পাঠানো ছাড়া আমাদের আর কোনো অপশন নেই।

সর্বশেষ এশিয়া কাপ হয়েছিল ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতে। এরপর ২০২০ সালে এশিয়া কাপ মাঠে গড়ার কথা থাকলেও করোনায় তা পিছিয়ে যায় ২০২১ সালে। এ বছর এশিয়া কাপ আয়োজনের কথা থাকলেও শেষ পর্যন্ত টুর্নামেন্টটি মাঠে গড়াবে কি না তা নিয়ে রয়েছে শঙ্কা।

তার কারণ এ বছর ব্যস্ত সূচি রয়েছে ভারতের। এপ্রিলে আইপিএল শুরু হয়ে শেষ হবে মে মাসে। এরপর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে কোহলিরা চলে যাবে ইংল্যান্ডে। ২২ জুন ফাইনাল ম্যাচ শেষ হলে আগস্টে শুরু হবে ভারত-ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ।

কোহলিদের এমন ব্যস্ত সূচির কারণে এবছর এশিয়া কাপ না হলে আগামী বছর আইপিএলের পরে আয়োজন করা হতে পারে এশিয়ার এ জনপ্রিয় টুর্নামেন্টটি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31