IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশ
Home >> খেলা >> মুম্বাইর ধাঁধাঁ ভাঙতে পারবে তো আজ কেকেআর!

মুম্বাইর ধাঁধাঁ ভাঙতে পারবে তো আজ কেকেআর!

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রথম চিত্র : এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে হেরেছে রোহিত শর্মার দল মুম্বাই ইন্ডিয়ান্স। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে হার দিয়ে টানা ৯ম বছর আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে হারের ধারা বজায় রাখলো মুম্বাইর দলটি।

অন্য দিকে, এবারের আইপিএলে প্রথম ম্যাচেই জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিজেদের প্রথম ম্যাচে তারা ১০ রানে হারিয়েছে ডেভিড ওয়ার্নারের দল সানরাইজার্স হায়দরাবাদকে।

দ্বিতীয় চিত্র : আইপিএলে কেকেআরের সামনে যেন পুরোপুরি যমের নাম মুম্বাই ইন্ডিয়ান্স। এ পর্যন্ত আইপিএলের ইতিহাসে দুই দল ২৭বার মুখোমুখি হয়ে মুম্বাই জিতেছে ২১বার। এর মধ্যে সর্বশেষ ১০ বারের মধ্যেই ৯ বার মুম্বাইর কাছে হেরেছে কেকেআর। অন্যদিকে ২০১৩ সালের পর থেকে এখনও পর্যন্ত আইপিএলের কোনো উদ্বোধনী ম্যাচেই জয় পায়নি রোহিতের মুম্বাই।

অর্থ্যাৎ, মুম্বাই ইন্ডিয়ান্স হচ্ছে কেকেআরের সামনে বিশাল এক ধাঁধাঁর নাম। আবার এই মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য বিশাল ধাঁধাঁর নাম নিজেদের প্রথম ম্যাচ। অথচ, আইপিএলে সবচেয়ে সফল দল হচ্ছে এই দলটিই। এখনও পর্যন্ত ৫বার শিরোপা জিতেছে তারা। এর মধ্যে টানা দুইবার। এবার জিতলে হবে হ্যাটট্রিক।

এমন পরিস্থিতিতে আজ মুম্বাই ধাঁধাঁ কাটানোর জন্য রোহিত শর্মাদের মুখোমুখি হবে কলকাতা নাইটরাইডার্স। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। যদিও প্রথম ম্যাচে জয় পাওয়া কেকেআর খুবই আত্মবিশ্বাসী যে, তারা এবার এই ধাঁধাঁ কাটিয়ে উঠতে পারবে।

কেকেআরের অধিনায়ক ইয়ন মরগ্যান তেমনটাই আশা করছেন। আর তার সবচেয়ে বড় শক্তি হলো দলের ব্যাটিং লাইনআপ। কেকেআরের ব্যাটিং শুধু সেরা নয়, বিধ্বংসীও বটে।

নিতিশ রানা এবং রাহুল ত্রিপাঠির দাপটে সানরাইজার্সকে ১০ রানে হারিয়ে আইপিএল অভিযান শুরু করে কেকেআর। সানরাইজার্সের বোলার ভুবনেশ্বর কুমার, টি-নটরাজনদের ছারখার করে ৮০ রান করে যান রানা। হাফ সেঞ্চুরি করেন রাহুল ত্রিপাঠিও।

কিন্তু সেই জয় উপভোগ করার সময় নেই। কারণ আজই মুম্বাই’র বিপক্ষে মাঠে নামতে হচ্ছে কেকেআরকে। মুম্বাইয়ের বিপক্ষে আগের ইতিহাস নিয়ে মোটেও চিন্তিত নন কেকেআর অধিনায়ক মরগ্যান। বরং দলের ব্যাটিং দেখার পর কেকেআর অধিনায়ক খেলা শেষে সাংবাদিকদের বলেছেন, তার দলের অন্যতম শক্তি হল ব্যাটিং।

তিনি বলেন, ‘আমাদের দলের হয়ে ভারতের সেরা দুই প্রতিভাবান ব্যাটসম্যান ওপেন করে। আমি শুভমান গিল আর নিতিশ রানার কথা বলছি। এরপর তিন নম্বরে নামে রাহুল ত্রিপাঠি। যে কি না হায়দরাবাদের বিরুদ্ধে দুর্দান্ত খেলল। এরপর আমাদের মিডল অর্ডার। এরকম বৈচিত্রপূর্ণ মিডল অর্ডার খুব কমই আছে আইপিএলে। দিনেশ যখন ওরকম খেলে, আন্দ্রে যখন নিজের খেলাটা খেলে, তখন আমাদের ব্যাটিংকে বিধ্বংসী মনে হয়। দেখলে মনে হয়, আমাদের ব্যাটিং যে কোনও ম্যাচ জিতিয়ে দিতে পারে’- বলছেন মর্গ্যান।

শুধু ব্যাটিংয়েই নয়, বোলিংয়ে বেশ বিধ্বংসী কেকেআর। প্যাট কামিন্স রয়েছেন। প্রাসিদ কৃষ্ণা, হরভজন সিং, আন্দ্রে রাসেলের সঙ্গে রয়েছেন সাকিব আল হাসান। যিনি নিজেকে প্রমাণ করেছেন, কেন তাকে নেয়া হলো সুনিল নারিনের পরিবর্তে।

অন্যদিকে মুম্বাই আজ দলে পাচ্ছে কুইন্টন ডি কককে। কোয়ারেন্টাইন শেষ করে খেলার জন্য পুরো প্রস্তুত তিনি। অন্যদিকে পেস বোলিংয়ে মুম্বাই এগিয়ে অনেকটাই। জসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্টরা রয়েছেন। সুতরাং, কেকেআরের জন্য বিষয়টা সহজ হবে তা নয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31