IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> খেলা >> টপ নিউজ >> সাকিবের প্রিয়জনদেরকে নাইট রাইডার্সের চমক

সাকিবের প্রিয়জনদেরকে নাইট রাইডার্সের চমক

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে এখন ভারতে অবস্থান করছেন। তার তিন সন্তানকে নিয়ে স্ত্রী উম্মে আহম্মেদ শিশির আছেন যুক্তরাষ্ট্রে। নবজাতককে রেখে খেলার টানে সাকিব ভারতে আছেন। অলরাউন্ডারের এই আবেগকে গুরুত্ব দিয়েছে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স।

সাকিবের পরিবারের জন্য বিশেষ উপহার জার্সি পাঠিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির, দুই মেয়ে আলাইনা হাসান অব্রি ও ইরাম হাসান এবং ছেলে আইজাহ আল হাসানের জন্য জার্সি উপহার দিয়েছে নাইট শিবির। এই উপহার পেয়ে অবাক সাকিবের প্রিয়জনেরা।

জার্সির ছবি পোস্ট করেছেন সাকিব। সেটিও বিশেষ দিনে। কারণ গত ১৫ মার্চ সাকিবের ঘর আলো করে আসে তার তৃতীয় সন্তান। বৃহস্পতিবার তার সন্তানের একমাস পূরণ হয়েছে।

একমাস পর এদিন ছেলের নাম প্রকাশ করেছেন সাকিব। জার্সিতে লেখা ছিল, সাকিবের একমাত্র ছেলের নাম –আইজাহ আল হাসান।

এ ছাড়া পোস্টটির ক্যাপশনে সাকিব লিখেছেন, ‘এক মাস পূরণের শুভেচ্ছা আমার ছেলে আইজাহ আল হাসান! তুমি আমাদের ছোট পরিবারকে পূর্ণ করেছো। তুমি দুই বোনের ভালোবাসার ভাই, যাদের কাছে তুমি চাঁদের মতো। আমরা তোমাকে পেয়ে ধন্য! আমার পূর্ণ পৃথিবী।’

একই পোস্ট করে ছেলের নাম জানিয়েছেন সাকিবের স্ত্রী শিশিরও।

প্রসঙ্গত, ১২-১২-২০১২ সালে উম্মে আহমেদ শিশিরের সঙ্গে গাটছড়া বেঁধেছিলেন সাকিব। ২০১৫ সালের নভেম্বরে তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান আলাইনা। ২০২০ সালের ২৪ এপ্রিল মাসে দ্বিতীয় কন্যার বাবা হন এই তারকা অলরাউন্ডার। তার নাম রাখা হয় ইরাম হাসান। এরপর ২০২১ সালের শুরুতেই তৃতীয় সন্তান আসার খবর জানান সাকিব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news