IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশ
Home >> খেলা >> আইপিএলে সবচেয়ে লম্বা ছক্কা হাঁকালেন পোলার্ড

আইপিএলে সবচেয়ে লম্বা ছক্কা হাঁকালেন পোলার্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : চার-ছক্কার খেলা টি-টোয়েন্টি। আইপিএল হলে তো কথাই নেই। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটিই মানুষ দেখে চার-ছক্কার ফুলঝুরি দেখার জন্য। কে কতগুলো ছক্কা মারতে পারলো, কোন ব্যাটসম্যান কত বড় ছক্কা মারতে পারলো- এগুলোই আলোচ্য বিষয় থাকে ভক্ত-সমর্থকদের মধ্যে।

শনিবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে এত বড় এক ছক্কা হাঁকালেন মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাটসম্যান কাইরন পোলার্ড, যা রীতিমত আলোচনার জন্ম দিয়েছে।

মুম্বাইয়ের জয়ে এদিন বড় ভূমিকা নিয়েছিলেন কায়রন পোলার্ড। সেখানেই হায়দরাবাদের বিরুদ্ধে এবারের আইপিএলের সবচেয়ে লম্বা ছক্কা হাঁকালেন তিনি। সেই সঙ্গে তৃতীয় বিদেশি হিসেবে আইপিএলে ২০০ ছক্কা মারার মাইলফলকও ছুঁয়ে ফেললেন পোলার্ড।

https://twitter.com/Pull_Shot/status/1383446967729098752?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1383446967729098752%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fsports%2Fnews%2F659965

হায়দরাবাদের বিপক্ষে ২২ বলে ৩৫ রান করেন পোলার্ড। তার ঝড়ো ইনিংসের ফলেই ১৫০ রানে পৌঁছায় মুম্বাই। ৩টি ছক্কা মারেন পোলার্ড। মুজিব-উর রহমানের বলে ১০৫ মিটার লম্বা ছক্কা মারেন তিনি। এর আগে ১০০ মিটার লম্বা ছক্কা মারেন এবি ডি ভিলিয়ার্স। সূর্যকুমার যাদব মেরেছিলেন ৯৯ মিটার লম্বা ছক্কা।

ক্রিস গেইল এবং ডি’ভিলিয়ার্সের পর পোলার্ড ২০০ ছক্কার তালিকায় উঠে এসেছেন বিদেশিদের মধ্যে। গেইল মেরেছেন মোট ৩৫১টি ছক্কা এবং ডি ভিলিয়ার্স মেরেছেন ২৩৭টি ছক্কা। রোহিত শর্মা এবং কুইন্টন ডি’ককের পর পোলার্ডের ইনিংসে ভর করেই এগিয়ে যায় মুম্বাই। হায়দরাবাদ শেষ হয় ১৩৭ রানে। হেরে যায় ১৩ রানে। পর পর ২ ম্যাচে জিতে লিগ শীর্ষে উঠে এল মুম্বাই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31