IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> খেলা >> টপ নিউজ >> হেরে বিশ্বকাপ বাছাই শেষ করল বাংলাদেশ

হেরে বিশ্বকাপ বাছাই শেষ করল বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : শেষ ম্যাচে ওমানের বিপক্ষে দ্বিতীয় লেগে ৩-০ গোলে হেরে বিশ্বকাপ-২০২২ বাছাই মিশন শেষ করলো বাংলাদেশ। এর আগে প্রথম লেগের ম্যাচে ৪-১ জিতেছিল ওমান। আট ম্যাচের ছয়টিতে হেরেছে বাংলাদেশ। দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের তলানিতে থেকে বাছাই শেষ করল জেমি ডের দল।

মঙ্গলবার (১৫ জুন) কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে খেলতে নামে দুই দল। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে দ্বিতীয়ার্ধে ব্যবধান ৩-০ করে মধ্যপ্রাচ্যের দেশটি।

ইনজুরি আর কার্ডের কারণে ওমানের নিয়মিত একাদশের পাঁচজন ছিল না। এর বিপক্ষে বাংলাদেশ ছিল তারুণ্যনির্ভর দল। তবে ওমানের আক্রমণ ঠেকিয়েই সময় পাড় করেছে বাংলাদেশের ফুটবলাররা।

ম্যাচের ২২তম মিনিটে গোছালো আক্রমণে যায় ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১০৪ ধাপ এগিয়ে থাকা ওমান। সতীর্থের থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে খালিদ আল হাজরির বাড়ানো আড়াআড়ি ক্রস গোলমুখে পেয়ে টোকায় জিকোকে পরাস্ত করেন মোহাম্মদ আল গাফরি। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে তারা।

বিরতির পর ৬০তম মিনিটে সতীর্থের কাটব্যাক একজনের পা হয়ে ডি-বক্সে ফাঁকায় থাকা আল হাজরি নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন। ৮০তম মিনিটের গোলে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় বাংলাদেশ। আব্দুল আজিজের পাস ধরে সুলাইমান আল আকবারি ছোট করে বাড়ান আল হাজরিকে। আগে জিকো পোস্ট ছেড়ে বেরিয়ে যাওয়ায় অনায়াসে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ফরোয়ার্ড।

গোটা ম্যাচে গোল করার মতো একটি সুযোগ তৈরি করতে পেরেছিল বাংলাদেশ। কর্নার থেকে ইয়াছিন আরাফাতের দারুণ হেড কর্নারের মাধ্যমে দলকে বিপদমুক্ত করেন ওমানের গোলরক্ষক।

এদিকে ওমানের জয়ের ব্যবধান এর দ্বিগুণ হলেও অবাক হওয়ার ছিল না। দুইবার গোললাইন সেভ করেছেন ইব্রাহিম, পোস্ট আর ক্রসবারে লেগে বল ফিরেছে চার বার।

৮ ম্যাচে ২ ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ। ৫ দেশের মধ্যে বাংলাদেশের স্থান পঞ্চম। আর

এই জয়ে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ওমান। আর ২২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন কাতার। ৭ পয়েন্ট নিয়ে ভারত তৃতীয়, আফগানিস্তান ৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে। ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের স্থান পঞ্চম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news