IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপন
Home >> খেলা >> টপ নিউজ >> এবার গেইল ঝড়ে উড়ে গেলো অস্ট্রেলিয়া

এবার গেইল ঝড়ে উড়ে গেলো অস্ট্রেলিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ গিয়ে তো পায়ের নিচে মাটিই পাচ্ছে না। দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারের পর যেন জ্বলে উঠেছে ক্যারিবীয়রা। অস্ট্রেলিয়াকে নাকানি-চুবানি খাইয়ে ছাড়ছে। এবার ক্রিস গেইলের ঝড়ের সামনে রীতিমত উড়ে গেলো অসিরা।

গেইলের ঝড়ো ব্যাটিংয়ে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয় ৬ উইকেটের ব্যবধানে। হাতে বাকি ছিল তখনও ৩১টি বল। অর্থ্যাৎ অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেয়া ১৪২ রানের লক্ষ্য ১৪.৫ ওভারেই পার হয়ে যায় ক্যরিবীয়রা।

প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচেও হেরেছিল অস্ট্রেলিয়া। তৃতীয় ম্যাচে এসেও হারলো। যার ফলে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি এরই মধ্যে জিতে নিয়েছে ক্যরিবীয়রা। বাকি দুই ম্যাচ হবে অস্ট্রেলিয়ানদের লজ্জা এড়ানোর মিশন।

গ্রস আইলেটের ড্যারেন স্যামি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১৪১ রান করতে সক্ষম হয় অসিরা।

শুরুটা ভালোই ছিল তাদের ম্যাথ্যু ওয়েড এবং অ্যারোন ফিঞ্চের ব্যাটে। ৫ ওভারে ৪১ রানের জুটি গড়ে তারা বিচ্ছিন্ন হয়। ২৩ রান করে আউট হন ম্যাথ্যু ওয়েড। ৩০ রান করে আউট হন অ্যারোন ফিঞ্চ।

মিচেল মার্শ ৯ রান করে বিদায় নেন। ১৩ রান করেন অ্যালেক্স ক্যারে। মইসেস হেনরিক্স করেন ৩৩ রান। অ্যাস্টন টার্নার রানআউট হয়ে যান ২৪ রান করে। ক্যারিবীয়দের হয়ে ২ উইকেট নেন হেইডেন ওয়ালশ। ১টি করে উইকেট নেন ওবেদ ম্যাকয়, ডোয়াইন ব্র্যাভো এবং ফ্যাবিয়েন অ্যালেন।

জবাব দিতে নেমে শুরুতেই আন্দ্রে ফ্লেচারের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৪ রান করেন তিনি। লেন্ডল সিমন্সও আউট হয়ে যান মাত্র ১৫ রান করে। তবে তিন নম্বরে নামা ক্রিস গেইলই এদিন জ্বলে ওঠেন। ৩৮ বলে ৬৭ রান করেন তিনি। ৪টি বাউন্ডারির সঙ্গে ৭টি ছক্কার মার মারেন তিনি। অর্থ্যাৎ ৫৮ রানই তিনি করেন বাউন্ডারি থেকে।

গেইলকে সঙ্গ দেন অধিনায়ক নিকোলাস পুরান। তিনি ২৭ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন। ডোয়াইন ব্র্যাভো ৭ রান করে আউট হয়ে যান। ৭ রানে অপরাজিত ছিলেন আন্দ্রে রাসেল। অসিদের হয়ে ৩ উইকেট নেন রিলে মেরেডিথ এবং ১ উইকেট নেন মিচেল স্টার্ক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31