IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন স্থাপনায় পাল্টা আঘাত ইরানেরদুর্গাপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগের জেরে আইনজীবীর সাইনবোর্ড ভাঙচুর, থানায় জিডি‘গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে’বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালিসিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণাবাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগশুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল সম্ভব নয়: ডিসি. মুসা জঙ্গীবাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফারমাদক কারবারীরা দেশ জাতি ও সমাজের শত্রু, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: ভুমিমন্ত্রী মিনুগোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা, লক্ষ্যমাত্রা ৪৮ হাজার শিশুবাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহততানোরে শিক্ষক সমিতির অবসরকালীন চেক বিতরণ ও বার্ষিক ভোজপুঠিয়ায় জেলা যুবদলের অবস্থান কর্মসূচিতিস্তা প্রকল্পে কারিগরি ও অর্থনৈতিক সহায়তার আশ্বাস চীনেরবুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ করলেন রাসিক প্রশাসক
Home >> খেলা >> টপ নিউজ >> হেরে ঘরের মাঠের পিচকে ‘বাজে’ বললেন পোলার্ড

হেরে ঘরের মাঠের পিচকে ‘বাজে’ বললেন পোলার্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : তৃতীয় ম্যাচে হেরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ খোয়ালো ওয়েস্ট ইন্ডিজ। এরপরেই ঘরের মাঠের পিচ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন কাইরন পোলার্ড। ক্যারিবিয়ান অধিনায়কের মতে, ‘বার্বাডোজের বাইশ গজ ‘একদমই বাজে’ ও ‘অযোগ্য’। আর সেটা নিয়েই দুই দলের মধ্যে ঝামেলা তুঙ্গে।

তৃতীয় ম্যাচের শেষে পোলার্ড ক্ষোভের সঙ্গে বলেন, “সিরিজ হারের অজুহাত দিতে চাইছি না। তবে সত্যিকার ব্যাপারটি হলো- আন্তর্জাতিক ম্যাচে এমন খারাপ পিচ আশা করা যায় না। সেন্ট লুসিয়াতে আয়োজিত টি-টোয়েন্টি সিরিজের পিচ খুব ভালো ছিল। তবে বার্বাডোজের এই পিচ একেবারেই খেলার উপযুক্ত নয়। আন্তর্জাতিক ক্রিকেটের দুটো সেরা দল মুখোমুখি হচ্ছে। তাই ভালো পিচ তৈরি করা উচিত ছিল। এটা তো আমাদের দেশের জন্য লজ্জা।”

এই ম্যাচেই ৩১ রানে ২ উইকেট নিয়ে এবং ১৯ রান করে সেরা খেলোয়াড় হয়েছিলেন অ্যাস্টন অ্যাগর। তিনি অবশ্য পিচকে কাঠগড়ায় দাঁড় করাতে রাজি নন। এই বাঁহাতি স্পিনার বলেন, “পিচ মোটেও খারাপ ছিল না। ধীর গতিতে বল আসছিল। ফলে স্পিনাররা বাড়তি সুবিধা পেয়েছে। তবে আমাদের জোরে বোলাররাও কিন্তু পিছিয়ে ছিল না। মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড পাঁচটি উইকেট নিয়েছে। এতেই বোঝা যায়, আমাদের দল পিচকে আরও ভালোভাবে বুঝে নিয়েছিল।”

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে ১৫২ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস। সদ্য সমাপ্ত সিরিজের প্রতিটি ম্যাচেই পোলার্ডের দল বড় রান গড়তে ব্যর্থ হয়। এমন ব্যাটিং ব্যর্থতার পরেও পিচকেই দুষছেন তিনি। যদিও ২-১ ব্যবধানে সিরিজ জেতার পরও কিন্তু পিচকে কাঠগড়ায় দাঁড় করাতে রাজি নয় অজিরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031