IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬
Home >> খেলা >> টপ নিউজ >> অলিম্পিকে আশার প্রদীপ দিয়া

অলিম্পিকে আশার প্রদীপ দিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : রিকার্ভ মিশ্র দ্বৈতে ব্যর্থ হওয়ার পর একক ইভেন্টেও দ্বিতীয় রাউন্ডে পড়েছেন দেশসেরা আরচার রোমান সানা। টোকিওতে লাল সবুজের আরচারিতে আশার প্রদীপ হয়ে নিভু নিভু জ্বলছেন দিয়া সিদ্দিকী। টোকিওর ইউমেনাস হিমাপার্ক আরচারি মাঠে বৃহস্পতিবার (২৯ জুলাই) বাংলাদেশ সময় সকাল সোয়া আটটায় নারী এককের ১/৩২ এর খেলায় বেলারুশের জিওমিনস্কায়ার বিপক্ষে খেলবেন দিয়া।

গত মে মাসে সুইজারল্যান্ডের লুজানে অনুষ্ঠিত বিশ্বকাপ আরচারির স্টেজ-২ এর রিকার্ভ মিক্সড ইভেন্টের ফাইনাল খেলেছেন দিয়া সিদ্দিকী। রোমান সানার সঙ্গে জুটি বেঁধে দিয়া সিদ্দিকী চমক দেখিয়েছেন। সুইজারল্যান্ডের লুজানে ফাইনাল জিততে না পারলেও রুপা জিতে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন মাত্র ১৭ বছর বয়সে প্রতিভার জানান দেওয়া দিয়া।

দেশের ক্রীড়াঙ্গনে মেয়েদের মধ্যে বিশ্ব পর্যায়ে যে সাফল্য কারও নেই। জুনে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত আরচারি বিশ্বকাপ স্টেজ-৩ রিকার্ভ মহিলা ইভেন্টে অলিম্পিক বাছাইয়ে দিয়া সিদ্দিকী বাদ পড়েছিলেন। কিন্তু বাদ পড়ার কয়েক ঘণ্টা পরই সুখবর পান তিনি। টোকিও অলিম্পিকের জন্য পেয়ে যান ওয়াইল্ড কার্ড।

মালাউ ও ভার্জিন আইসল্যান্ডের একজন করে পুরুষ এবং বাংলাদেশ ও চাঁদের একজন করে নারী আরচার ওয়াইল্ড কার্ড পান। সঙ্গে সুখবর আসে দিয়ার জন্যও। ২০১৮ সালে জাতীয় চ্যাম্পিয়নশিপে কম্পাউন্ডে অংশ নিয়ে বিকেএসপির হয়ে ব্রোঞ্জ জেতেন দিয়া। ২০১৯ সালে আইএসএসএফ আন্তর্জাতিক সলিডারিটি আরচারিতে দেশের হয়ে জেতেন প্রথম স্বর্ণপদক। সেই আসরের মিশ্র ইভেন্টে রোমান সানার সঙ্গে জুটি বেধে জেতেন ব্রোঞ্জপদক।

এবারের টোকিও অলিম্পিকে ২৩ জুন মিশ্র দ্বৈতে রোমান সানার সঙ্গে মিলে ১২৯৭ স্কোর করে নকআউট রাউন্ডে উঠেন দিয়া। কিন্তু পরদিন বিদায় ঘন্টা বেজে যায় তাদের। প্রি-কোয়ার্টারে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ সেট পয়েন্টে হেরে এই ইভেন্ট থেকে বিদায় নেন রোমান ও দিয়া। আজ আরচারিতে বাংলাদেশের শেষ তীরন্দাজ হিসেবে নামবেন দিয়া সিদ্দিকী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31