IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশ
Home >> খেলা >> টপ নিউজ >> এমবাপের চিন্তা বাদ দিয়ে রোনালদোকেই নিয়ে আসবে পিএসজি!

এমবাপের চিন্তা বাদ দিয়ে রোনালদোকেই নিয়ে আসবে পিএসজি!

ধূমকেতু নিউজ ডেস্ক : নাসের আল খেলাইফির ড্রিম টিম এরই মধ্যে তৈরি হয়ে গেছে। যে দলে মেসি, নেইমার এবং এমবাপের মত ফুটবলার থাকেন, সে দলকে ড্রিম টিম না বলে উপায় নেই। কিন্তু পিএসজি প্রেসিডেন্টের ড্রিম টিমের স্বপ্ন ভেস্তে দিতে পারেন খোদ কিলিয়ান এমবাপে।

কিভাবে? মেসিকে দলে নিয়ে আসায় এমবাপে এখন জোরালোভাবেই পিএসজি ছাড়ার কথা চিন্তা করছে। নাসের আল খেলাইফি এমবাপের এই চিন্তার কথা নিজেই প্রকাশ করেছেন। তবে এটাও জানিয়ে দিয়েছেন, তারা কোনোভাবেই ফ্রান্সের এই ফুটবলারকে ছাড়বে না।

তবে যদি ছেড়েই দিতে হয়, তাহলে এমবাপের জায়গাটা পূরণের জন্য পিএসজি হাত বাড়াতে পারে ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকেই। যদিও এরই মধ্যে জুভেন্টাসের হয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন রোনালদো। কিন্তু বার্সেলোনাভিত্তিক পত্রিকা এএস জানাচ্ছে, এমবাপে চলে গেলে রোনালদোকেই কিনে নিয়ে আসার জোর চেষ্টা চালাবে প্যারিসের ক্লাবটি।

এএসের বক্তব্য হচ্ছে, খেলাইফি সম্ভবত মেসিকে কিনেই থামছেন না। তার বিশ্বাস, এমবাপ্পে হয়তো পিএসজিতে থাকবেন না। সে জায়গায় দেখা যেতে পারে ক্রিশ্চিয়ানো রোনালদোকে! হ্যাঁ, মেসি, রোনালদো ও নেইমার- এমন স্বপ্নের আক্রমণভাগ দেখা যেতে পারে এবার পিএসজিতে। মেসিকে যেভাবে নিয়ে আসা হয়েছে, রোনালদোকে নিয়ে আসা এখন আর অসম্ভব কিছু নয়।

আগামী বছর জুনে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে এমবাপের। নতুন চুক্তির কোনো আগ্রহ নেই তার। এএস জানিয়েছে, এমবাপে যদি শেষ পর্যন্ত থাকতে না চান, তাহলে তাকে বিক্রিই করে দেবে পিএসজি। শুধু তা’ই নয়, আগামী মৌসুমে তার শূন্যতা পূরণের প্রস্তুতিও নিচ্ছে তারা। জুভেন্টাস থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে আসার চেষ্টা করবে পিএসজি। আর এমবাপেকে বহু আগে থেকেই কিনতে চায় রিয়াল মাদ্রিদ।

ফরাসি ফরোয়ার্ড যদি জুনে ফ্রি এজেন্ট হয়ে রিয়ালে শেষ পর্যন্ত যোগ দেন, আর জুভেন্টাসেও যেহেতু রোনালদো তেমন একটা ভালো নেই, তার দলবদলের ইচ্ছার কথা ভাসছে ইউরোপিয়ান ফুটবলে- এভাবে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অঙ্কটা কষেছে পিএসজি। দেখার বিষয়, শেষ পর্যন্ত কোথাকার পানি কোথায় গড়ায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31