IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতিগোপালগঞ্জ-১ আসনের এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিকনুসরাত তাবাসসুম এমপির বাড়ি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দলকুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলী
Home >> খেলা >> টপ নিউজ >> ১৪ বলে ফিফটির রেকর্ড

১৪ বলে ফিফটির রেকর্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের তৃতীয় ম্যাচে সেন্ট লুসিয়া কিংসের বিরুদ্ধে ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন বর্তমান সময়ের অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। মাত্র ১৪ বলে পঞ্চাশ ছুঁয়ে সিপিএলের ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন তিনি।

শুক্রবার জ্যামাইকা তালাওয়াজের ইনিংসের ১৮তম ওভারে উইকেটে আসেন রাসেল। তখন বাকি ছিল মাত্র ১৭টি বল। সেই ওভারের প্রথম দুই বলে দুই উইকেট নেন ওবেদ ম্যাকয়। তৃতীয় বলে প্রথমবার স্ট্রাইক পান রাসেল। তিনি নেন এক রান। চতুর্থ বলে ফের আঘাত হানেন ম্যাকয়।

১৮তম ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ২ রান করতে সক্ষম হয় রাসেলের জ্যামাইকা। আর তিনি তখন অপরাজিত মাত্র ১ রানে। সেখান থেকেই শেষ দুই ওভারে রীতিমতো সাইক্লোন বইয়ে দেন ওয়াহাব রিয়াজ ও ওবেদ ম্যাকয়ের ওপর দিয়ে। যেখান থেকে ৫৪ রান তুলে নেয় জ্যামাইকা।

শেষ দুই ওভারে তিনটি নো বলসহ রাসেল খেলেন ১৩টি ডেলিভারি। ওয়াহাব রিয়াজের ১৯তম ওভারে চারটি ছক্কার সঙ্গে এক চারের মারে তুলে নেন ৩২ রান। পরে শেষ ওভারে দুই ছয় ও দুই চারের মারে আসে আরো ২২ রান।

সবমিলিয়ে দুই ওভার থেকে আসা ৫৪ রানের মধ্যে রাসেল একাই করেন ৪৯ রান। ইনিংস শেষে রাসেলের নামের পাশে দেখা যায় ১৪ বলে ৩ চার ও ৬ ছয়ের মারে ৫০ রানের টর্নেডো ইনিংস।

রাসেলের দ্রুততম ফিফটির রেকর্ড গড়ার দিনে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে জ্যামাইকা। যা সিপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ২০১৯ সালের আসরে জ্যামাইকার বিপক্ষেই ২৬৭ রান করেছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। সেটিই সিপিএলের সর্বোচ্চ।

২৫৬ রানের টার্গেটে খেলতে নেমে সেন্ট লুসিয়া অলআউট হয়ে যায় মাত্র ১৩৫ রানে। ফলে ১২০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে জ্যামাইকা। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন আন্দ্রে রাসেল।

টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড আফগানিস্তানের। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে দেরাদুনে তারা ২০ ওভারে তোলে ২৭৮ রান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31