IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতিগোপালগঞ্জ-১ আসনের এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিকনুসরাত তাবাসসুম এমপির বাড়ি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দলকুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলী
Home >> খেলা >> টপ নিউজ >> বোলিংয়ে বাংলাদেশ

বোলিংয়ে বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ মাঠে গড়াচ্ছে আজ (৫ সেপ্টেম্বর)। এই ম্যাচ জিতলেই টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জেতার কীর্তি গড়বে টাইগাররা। সেই লক্ষ্যে খেলতে নামলেও মিরপুরে টস হেরে ফিল্ডিংয়ে পেয়েছে বাংলাদেশ।

এর আগে গত ১ সেপ্টেম্বর সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটের জয়ে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হারানোর কীর্তি গড়ে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দল। দ্বিতীয় ম্যাচে ৪ রানের রোমাঞ্চকর জয়ে টাইগাররা ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে যায়।

আজ তৃতীয় ম্যাচে তাই হাতছানি দিচ্ছে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ। উইনিং কম্বিনেশন ধরে রাখতে এই ম্যাচেও বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনাই বেশি। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর দাবি অনুযায়ী, এই ম্যাচে নুরুল হাসান সোহানের পরিবর্তে মুশফিকুর রহিমকে উইকেটরক্ষকের ভূমিকায় দেখার সম্ভাবনা রয়েছে।

তবে যথারীতি পরিবর্তন দেখা যেতে পারে নিউজিল্যান্ডের একাদশে। করোনা নেগেটিভ হয়ে স্কোয়াডে ফেরা ফিন অ্যালেনকে এই ম্যাচে একাদশে রাখতে পারে অতিথি দলটি। সেক্ষেত্রে কপাল পুড়তে পারে টম ব্লানডেলের। তবে শারীরিক ও মানসিক ধকলের কারণে অ্যালেন এই ম্যাচে না খেললে, ব্লানডেলই থাকবেন একাদশে। একাদশে থাকার ক্ষেত্রে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হতে পারে ম্যাট হেনরি ও বেন সিয়ার্সের মধ্যেও।

তবে খেলা মাঠে গড়ানোর আগে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এই ম্যাচের উইকেট নিয়ে। প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচের উইকেট কিছুটা ব্যাটসম্যানদের পক্ষে কথা বলেছে। সফরকারী দল বাকি প্রতিটি ম্যাচেই অন্তত দ্বিতীয় ম্যাচের মতো উইকেট চায়। এই দাবিতে একমত স্বাগতিক ক্রিকেটাররাও। এখন দেখা যাক বাস্তবে কেমন হয়।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), আফিফ হোসাইন ধ্রুব, শেখ মাহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড: রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, উইল ইয়ং, টম ব্লানডেল, হেনরি নিকোলস, কোল ম্যাককঞ্চি, এজাজ প্যাটেল, স্কট কুজ্ঞেলেইন, জ্যাকব ডাফি ও ম্যাট হেনরি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31