IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতিগোপালগঞ্জ-১ আসনের এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিকনুসরাত তাবাসসুম এমপির বাড়ি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দলকুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলী
Home >> খেলা >> টপ নিউজ >> পরাজয় দেখল টাইগাররা

পরাজয় দেখল টাইগাররা

ধূমকেতু নিউজ ডেস্ক : টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে হ্যাটট্রিক জয়ের পর পরাজয় দেখল বাংলাদেশ। রোববার সিরিজের তৃতীয় ম্যাচে পরাজয়ের আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন ম্যাচে জয় পায় টাইগাররা।

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই খেলায় জয় পায় বাংলাদেশ। রোববার জিতলেই দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হতো টাইগারদের।

এমন সহজ সমীকরণের ম্যাচে কিউইদের বিপক্ষে ১২৯ রানের টার্গেট তাড়া করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৯.৪ ওভারে মাত্র ৭৬ রানে অলআউট হয় বাংলাদেশ। ৫২ রানে জিতে সিরিজে ( ২-১) ব্যবধান কমায় কিউইরা।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে টানা তৃতীয় জয়ের পর চতুর্থ খেলায় হেরে যায় বাংলাদেশ। শেষ ম্যাচে জিতে ৪-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে টাইগাররা।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১০.৫ ওভারে ৬২ রানে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড।

এরপর টম ব্লান্ডেলকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে ৫৫ বলে অবিচ্ছিন্ন ৬৬ রানের জুটি গড়েন হেনরি নিকোলাস। এই জুটিতেই ১২৮/৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে নিউজিল্যান্ড। ২৯ বলে ৩৬ রান করেন নিকোলাস। আর ৩০ বলে ৩০ রান করেন টম ব্লান্ডেল।

টার্গেট তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ২.৫ ওভারে স্কোর বোর্ডে ২৩ রান তুলেন দুই ওপেনার লিটন দাস ও মোহাম্মদ নাঈম শেখ। এরপর ৫৩ রানের ব্যবধানে ১০ উইকেট হারায় বাংলাদেশ।

নিউজিল্যান্ডের দুই স্পিনার এজাজ প্যাটেল ও ম্যাককলিনের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে একের পর এক সাজঘরে ফেরেন লিটন দাস, মেহেদি হাসান, সাকিব আল হাসান, মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ব্যাটসম্যানদের এই আসা-যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি উইকেটের এক পাশ আগলে রেখে দলের পরাজয়ের ব্যবধান কিছুটা হলেও কামান। ৭৪ মিনিট ব্যাটিং করে ৩৭ বলে দলের হয়ে সর্বোচ্চ মাত্র ২০ রান করেন মুশফিক।

এছাড়া ১৫ ও ১৩ রান করে ফেরেন দুই ওপেনার লিটন ও নাঈম। বাকি ৮জন ব্যাটসম্যান দুই অঙ্কোর ফিগার রান করতে পারেননি। নিউজিল্যান্ডের হয়ে ১৬ রানে ৪ উইকেট নেন এজাজ প্যাটেল। ১৫ রানে ৩ উইকেট শিকার করেন ম্যাককলিন।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১২৮/৫ (নিকোলাস ৩৬, ব্লান্ডেল ৩০, রাচিন রবীন্দ্র ২০, উইলি ইয়াং ২০; সাইফউদ্দিন ২/২৮)।

বাংলাদেশ: ১৯.৪ ওভারে ৭৬/১০ রান (মুশফিক ২০*, লিটন ১৫, নাঈম ১৩; এজাজ প্যাটেল ৪/১৬, ম্যাককলিন ৩/১৫)।

ফল: নিউজিল্যান্ড ৫২ রানে জয়ী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31