IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতিগোপালগঞ্জ-১ আসনের এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিকনুসরাত তাবাসসুম এমপির বাড়ি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দলকুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলী
Home >> খেলা >> সাকিবহীন কলকাতার হার

সাকিবহীন কলকাতার হার

ধূমকেতু নিউজ ডেস্ক : সাকিব আল হাসানকে ছাড়াই চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। নিজেদের ৯ম ম্যাচে চেন্নাইয়ের কাছে ২ উইকেটে হারে সাকিবের কলকাতা।

রোববার আবুধাবিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭১ রান করে কলকাতা।

ব্যাট করতে নেমে শুরুতে ঝড় তোলেন রাহুল ত্রিপাঠি আর ফিনিশিংটা দেন দীনেশ কার্তিক। দলীয় সর্বোচ্চ ৪৫ রান করে আউট হন ত্রিপাঠি। অধিনায়ক ইয়ন মরগ্যান ১৪ বলে ৮ রান করে ব্যর্থতার পরিচয় দেন। বেশি কিছু করতে পারেননি মারকুটে অলরাউন্ডার আন্দ্রে রাসেলও। তার ব্যাট থেকে আসে ১৫ বলে ২০ রান।

তবে ষষ্ঠ উইকেট জুটিতে নিতিশ রানাকে সঙ্গে নিয়ে ঝড় তোলেন দীনেশ কার্তিক। এই জুটিতে আসে ১৮ বলে ৩৯ রান। যেখানে কার্তিকের অবদান ১১ বলে ২৬ রান। ইনিংসের শেষ ওভারে কার্তিক আউট হলেও শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে দলীয় সংগ্রহ ১৭১ রানে পৌঁছে দেন রানা। তিনি অপরাজিত থাকেন ২৭ বলে ৩৭ রান করে। চেন্নাইয়ের পক্ষে ২টি করে উইকেট নেন শার্দুল ঠাকুর ও জস হ্যাজলউড।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ভালই করে চেন্নাই। ১৬.৩ ওভারে ৩ উইকেটে ১৩৭ রান নিয়ে চালকের আসনে ছিলো ধোনির দল। কিন্তু আর ৬ বল খেলতেই তারা ৩ উইকেট হারায়। প্রথমে মঈন আলী, তার পরের ওভারেই বরুণ চক্রবর্ত্তী ও সুরেশ রায়না এবং তৃতীয় বলে মহেন্দ্র সিং ধোনি আউট হয়ে যান। ১৪২ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় চেন্নাই। ওই সময় ১৫ বলে দরকার ছিল ৩০ রান। কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রবীন্দ্র জাদেজা ১৯তম ওভারের শেষ চার বলে; মারেন ৬, ৬, ৪, ৪।

শেষ ওভারে প্রয়োজন ছিল ৪ রান। সুনীল নারিন বল হাতে নিলেন। দুর্দান্ত বোলিংয়ে ২টি উইকেট নিয়ে ম্যাচ নিলেন শেষ বল পর্যন্ত। শেষ বলে প্রয়োজন ১ রান। নতুন ব্যাটসম্যান দীপক চাহার মিডউইকেট দিয়ে সিঙ্গেল নিয়ে দলকে জেতান।

চেন্নইয়ের হয়ে রুতুরাজ গায়কোয়াড় (৪০), ফাফ ডু প্লেসি (৪৩) ও মঈন আলীর (৩২) রান করেন। কলকাতার হয়ে সুনীল ৪ ওভারে ৪১ রান দিয়ে নেন ৩ উইকেট।

এদিকে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরেই আছে কলকাতা। আর সমান খেলে অষ্টম জয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে চেন্নাই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31