IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতিগোপালগঞ্জ-১ আসনের এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিকনুসরাত তাবাসসুম এমপির বাড়ি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দলকুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলী
Home >> খেলা >> টপ নিউজ >> সাকিবের বিষয়ে মুখ খুলল কলকাতা

সাকিবের বিষয়ে মুখ খুলল কলকাতা


ধূমকেতু নিউজ ডেস্ক : অনেকটা ঢাকঢোল পিটিয়েই সাকিবকে এ মৌসুমে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। মাঝে হায়দ্রাবাদে গেলেও দলটিতে তিনি আগেও খেলেছেন। তবে আইপিএলের চলতি আসরের শুরুতে তিনটি ম্যাচে সুযোগ পেলেও এরপর আর একদশে সুযোগ পাচ্ছেন না সাকিব আল হাসান। যা নিয়ে নানা আলোচনা-সমালোচনার পর অবশেষে মুখ খুলল কেকেআর কর্তৃপক্ষ।

তারা জানিয়েছে, টাইগার অলরাউন্ডার একাদশে সুযোগ পাচ্ছেন না মূলত টিম কম্বিনেশনের কারণে। যেহেতু একাদশে চারজনের বেশি বিদেশি রাখার সুযোগ নেই, সেহেতু তাদের মধ্যে একজন অধিনায়ক ইয়ন মরগান ফর্মে না থাকলেও খেলছেন নিয়মিতই। দলের অপর দুই অপরিহার্য অলরাউন্ডারও বিদেশি- আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন। আর একজন পেসার হিসেবে খেলছেন ফর্মে থাকা লকি ফার্গুসন।

এর মধ্যে চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচেই চোটে পড়ে ছিটকে যান রাসেল। যে কারণে একাদশে সাকিবের সুযোগ পাওয়াটা নিশ্চিত ছিল অনেকেটাই।

তবে যথারীতি দিল্লীর বিপক্ষে ম্যাচেও একাদশে জায়গা হয়নি সাকিবের। শারজায় স্পিন বান্ধব পিচেও কেন সাকিব নেই, এ নিয়ে ধারাভাষ্যকারের প্রশ্নের জবাবে ম্যাচ চলাকালেই মুখ খুলেছেন কলকাতার সহকারী কোচ অভিষেক নায়ার।

নায়ার বলেন, ‘আমরা বিষয়টা নিয়ে কথা বলেছি। শারজাহ ছোট একটি মাঠ। অধিনায়কের মনে হয়েছে, তিন স্পিনার নিয়ে খেলা কঠিন হতে পারে। রাসেল না থাকায় তাই আমাদের বাড়তি একজন পেসার নিতে হয়েছে। এজন্য সাউদিকে দলে নেয়া হয়েছে।’

এ ম্যাচে কলকাতার একাদশে আছেন দুই স্পিনার- সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী। সাকিব ব্রাত্য থাকলেও তার সামর্থ্য নিয়ে অবশ্য কোনো সন্দেহ নেই কলকাতার।

অভিষেক বলেন, ‘সে পরীক্ষিত একজন খেলোয়াড়। এমন কন্ডিশনে সবসময় ভালো করেছে। তবে পাওয়ার-প্লের কথা মাথায় রেখে আমরা বাড়তি পেসার খেলাতে চেয়েছি।’

এদিকে, ম্যাচে দিল্লিকে ৩ উইকেটে হারিয়ে প্লে-অফের রেসে টিকে থাকলো কেকেআর। চেন্নাইয়ের কাছে হারার পর আগের দুই ম্যাচের সেই ভয়ঙ্কর নাইটদের দেখা মেলেনি মঙ্গলবার। তবুও প্রথমে ব্যাট করা দিল্লিকে ১২৭ রানে আটকে দেয়ার পথে দুটি করে উইকেট নিয়েছেন লকি ফার্গুসন, সুনীল নারাইন ও ভেঙ্কটেশ আইয়ের।

পরে ১২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েও শেষ পর্যন্ত নিতিশ রানার ২৭ বলে অপরাজিত ৩৬ রানের ওপর ভর করে ১০ বল হাতে রেখে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় কলকাতা।

তবে ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট নেয়ার পর ব্যাট হাতে নেমে ১০ বলে ২১ রান করে ম্যাচ সেরা হয়েছেন সুনীল নারাইন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31