IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশ
Home >> খেলা >> টপ নিউজ >> স্কটিশদের সঙ্গে নিয়েই হারিসের জন্মদিন পালন করল পাকিস্তান

স্কটিশদের সঙ্গে নিয়েই হারিসের জন্মদিন পালন করল পাকিস্তান

ধূমকেতু নিউজ ডেস্ক : মাঠে পাকিস্তানের জয়রথ ছুটছে। টানা পাঁচ জয়ে সুপার টুয়েলভ থেকে একমাত্র অপরাজিত দল হিসেবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে বাবর আজমের দল। তবে শুধু মাঠের পারফরম্যান্স দিয়ে নয়, আরও একবার মাঠের বাইরে আচরণে সমর্থকদের প্রশংসা কুড়ালো দলটির ক্রিকেটাররা।

গতকাল রবিবার ছিল পাকিস্তানি পেসার হারিস রউফের ২৮ তম জন্মদিন। শারজায় পাকিস্তান-স্কটল্যান্ড ম্যাচ শেষে ড্রেসিংরুমে কেক কেটে হারিসের জন্মদিন পালন করা হয়। যেখানে নিমন্ত্রিত ছিল প্রতিপক্ষ স্কটল্যান্ডের ক্রিকেটাররাও। তাদের নিয়েই কেক কাটেন হারিস।

জন্মদিনের কেক কেটে হারিস প্রথমেই তা তুলে দেন এক স্কটিশ ক্রিকেটারের মুখে। এরপর নিজ সতীর্থদেরও খাইয়ে দেন এই পেসার। পিসিবি এবং ক্রিকেট স্কটল্যান্ডসহ আইসিসিও হারিসের জন্মদিন উদযাপনের ভিডিও তাদের টুইটারে শেয়ার করে।

এর আগে, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও একবার ক্রিকেটীয় চেতনার অনন্য নজির গড়েছিল পাকিস্তান। গত ২ নভেম্বর আবুধাবিতে ম্যাচ শেষে নামিবিয়ার ড্রেসিংরুমে তাদের অভিনন্দন জানাতে ছুটে গিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31