IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬
Home >> খেলা >> টপ নিউজ >> ফাইনালে নিউজিল্যান্ড

ফাইনালে নিউজিল্যান্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : শক্তিশালী ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠল নিউজিল্যান্ড। ইংলিশদের বিদায়ের এ ম্যাচের মধ্য দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ল কিইউরা। ৬ বল বাকি থাকতেই ইংল্যান্ডের ১৬৬ রান ছাড়িয়ে গেছে ব্ল্যাক ক্যাপসরা।

বুধবার আবু ধাবির জায়েদ স্টেডিয়ামে প্রথম সেমি-ফাইনালের ম্যাচে ১ ওভার হাতে রেখে ইংল্যান্ডের ছুড়ে দেয়া ১৬৬ রানের বাধা অতিক্রম করে গেছে কিউইরা।

মঈনের ব্যাটে নিউজিল্যান্ডকে ১৬৭ রানের লক্ষ্য দিল ইংল্যান্ড

অলরাউন্ডার মঈন আলীর ব্যাটে ভর করে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৬৬ রান করেছে ইংল্যান্ড। মঈন ৩৭ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন। তার ইনিংসটি দুটি ছয় ও তিনটি বাউন্ডারিতে সাজানো ছিল।

নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি, অ্যাডাম মিনলে, ইস সোধি ও জিমি নিশাম একটি করে উইকেট নিয়েছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে ইংল্যান্ড

দলীয় স্কোর ১১৬ রানে সাজঘরে ফিরলেন ডেভিড মালান। টিম সাউদির বলে উইকেটরক্ষক কনওয়ের হাতে ক্যাচ দিয়ে তিনি ফেরেন। মালান ৩০ বলে ৪১ রানের ইনিংস খেলেন।

১০ ওভারে দুই উইকেট হারিয়ে ৬২ রান করেছে ইংল্যান্ড। দ্বিতীয় ব্যাটার হিসেবে জস বাটলার ২৯ রান করে ইশ সোদির বলে আউট হয়ে যান। তিনি ২৪ বল খেলেন।

ব্যাট হাতে ইংল্যান্ডের হয়ে মাঠে আছেন ডেভিড মালান ও মঈন আলী।

৩৭ রানে প্রথম উইকেট হারালো ইংল্যান্ড

কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের দুর্দান্ত ক্যাচে ৩৭ রানে প্রথম উইকেট হারিয়েছে ইংল্যান্ড। অ্যাডাম মিনলের বলে ১৭ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন জনি ব্যায়ারেস্টো।

টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালো নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মাঠে নেমেছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এদিন টসভাগ্য ছিল নিউজিল্যান্ডের পক্ষে।

টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হয়।

ইংল্যান্ড স্কোয়াড: জস বাটলার (উইকেটরক্ষক), জনি বেয়ারস্টো, ডেভিড মালান, ইয়ন মরগান (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম বিলিংস, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ ও মার্ক উড।

নিউজিল্যান্ড স্কোয়াড: মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31