IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> খেলা >> টপ নিউজ >> জিম্বাবুয়েকে বাঘিনীদের হোয়াইটওয়াশ

জিম্বাবুয়েকে বাঘিনীদের হোয়াইটওয়াশ

ধূমকেতু নিউজ ডেস্ক : আসন্ন বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে নামার আগে প্রস্তুতিটা ভালোভাবেই সম্পন্ন করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে জাতীয় নারী দলকে ৩-০ ব্যবধানেই হোয়াইটওয়াশ করে ছেড়েছে বাঘিনীরা।

বুলাওয়েতে অনুষ্ঠিত প্রথম দুই ম্যাচে জিতে সিরিজ জয় নিশ্চিত হয়েছিল আগেই। সোমবার তৃতীয় ও শেষ ওয়ানডেতেও বাংলাদেশ নারীরা পেয়েছে দাপুটে জয়।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু এই ম্যাচেও বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ম্যারি-আন্নে মুসোন্দার দল। নাহিদা-তৃষ্ণা-রুমানাদের বোলিং তোপের মুখে ২৭.২ ওভারেই মাত্র ৭২ রান তুলে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস।

দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন কেবল শারনে মায়ার্স। ৬১ বলে গড়া জিম্বাবুয়ে ওপেনারের ৩৯ রানের ইনিংসটাই দলকে অল্প রানে গুটিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। এদিন কোনো রান করতেই ব্যর্থ হন দলটির ছয় ব্যাটার।

বাংলাদেশের পক্ষে একাই ২১ রানে ৫টি উইকেট শিকার করে ম্যাচ সেরা হন নাহিদা আক্তার। এছাড়া এদিন দুটি করে উইকেট নেন রুমানা আহমেদ ও অভিষিক্ত ফারিহা তৃষ্ণা।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৮.২ ওভারেই মাত্র ৩টি উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিগার সুলতানা জ্যোতির দল। ওপেনার মুর্শিদা খাতুন ৪৮ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। এছাড়া অধিনায়ক নিগার ১২ ও নুজহাত তাসনিয়া ১০ রান করেন।

জিম্বাবুয়ের পক্ষে নোম্ভেলো সিবান্দা, এস্থার এমবোফানা ও লোরিন ফিরি একটি করে উইকেট পান। এই জয়ে ৩-০ ব্যবধানে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। তিন ম্যাচে মোট ১১টি উইকেট নিয়ে সিরিজের সেরা খেলোয়াড় হন ম্যাচ সেরা বাঁহাতি স্পিনার নাহিদা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31