IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> খেলা >> টপ নিউজ >> আইসিসির সেরা একাদশে নেই ভারতের খেলোয়াড়

আইসিসির সেরা একাদশে নেই ভারতের খেলোয়াড়

ধূমকেতু নিউজ ডেস্ক : সদ্যসমাপ্ত সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেরা একাদশের অধিনায়ক করা হয়েছে পাকিস্তানের বাবর আজমকে। তবে স্থান পায়নি ভারতের কোন খেলোয়াড়।

বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর মধ্য থেকে আইসিসি সেরা একাদশে সুযোগ পেয়েছে ছয় দেশটি দেশের খেলোয়াড়রা। ভারত ছাড়া সুযোগ পায়নি ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে কোন ক্রিকেটার।

একাদশে এবারের আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সর্বোচ্চ তিনজন জায়গা পেয়েছেন। তারা হলেন- টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ডেভিড ওয়ার্নার, অস্ট্রেলিয়ার হয়ে আসরে সর্বোচ্চ উইকেট শিকারি স্পিনার এডাম জাম্পা এবং পেসার জশ হ্যাজেলউড।

রানার্সআপ নিউজিল্যান্ড থেকে একাদশে জায়গা পেয়েছেন শুধুমাত্র ট্রেন্ট বোল্ট। এই পেসার ১৩ উইকেট নিয়েছেন। সেমিফাইনালের দল পাকিস্তান থেকে একাদশে আছেন শুধুমাত্র একজন, তিনি হলেন বাবর।

তবে বিশ্বকাপের সেরা একাদশে দু’জন করে নেয়া হয়েছে ইংল্যান্ড, শ্রীলংকা এবং দক্ষিণ আফ্রিকা থেকে।
ইংল্যান্ড থেকে জশ বাটলার ও মঈন আলি, শ্রীলংকা থেকে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হাসারাঙ্গা ডি সিলভা ও চারিথ আসালঙ্কা এবং দক্ষিন আফ্রিকা থেকে আইডেন মার্করাম ও এনরিচ নর্টির সুযোগ হয়েছে।

দ্বাদশ খেলোয়াড় পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি।

একনজরে আইসিসির বিশ্বকাপের সেরা একাদশ

১. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ২৮৯ রান, গড় ৪৮.১৬
২. জস বাটলার (ইংল্যান্ড)- ২৬৯ রান, গড় ৮৯.৬৬, পাঁচ ডিসমিসাল
৩. বাবর আজম (অধিনায়ক, পাকিস্তান)- ৩০৩ রান, গড় ৬০.৬০
৪. চারিথ আসালাঙ্কা (শ্রীলংকা)- ২৩১ রান, গড় ৪৬.২০
৫. আইডেন মাকরাম (দক্ষিণ আফ্রিকা)- ১৬২ রান, ৫৪.০০ গড়
৬. মঈন আলি (ইংল্যান্ড)- ৯২ রান, ৭ উইকেট
৭. হাসারাঙ্গা ডি সিলভা (শ্রীলংকা)- ১৬ উইকেট, গড় ৯.৭৫
৮. এডাম জাম্পা (অস্ট্রেলিয়া)- ১৩ উইকেট, ১২.০৭ গড়
৯. জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)- ১১ উইকেট, গড় ১৫.৯০
১০. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)- ১৩ উইকেট, গড় ১৩.৩০
১১. এনরিচ নর্টি (দক্ষিণ আফ্রিকা)- ৯ উইকেট গড় ১১.৫৫

দ্বাদশ খেলোয়াড়: শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)- ৭ উইকেট, গড় ২৪.১৪

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news