IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশ
Home >> খেলা >> টপ নিউজ >> ২৫০ বার করোনাক্রান্ত হয়েছেন টেনিস তারোকা

২৫০ বার করোনাক্রান্ত হয়েছেন টেনিস তারোকা

ধূমকেতু নিউজ ডেস্ক : ২৫০ বারের মতো করোনায় আক্রান্ত হওয়ার দাবি করেছেন ফ্রান্সের এক টেনিস খেলোয়াড়। তার নাম বেনোইত পেইর।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস জানায়, টেনিস র‌্যাংকিংয়ে বিশ্বের ৪৬তম খেলোয়াড় বেনোইত এই মুহূর্তে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন- সেটা বড় কথা নয়। বড় কথা হলো, তিনি এখন পর্যন্ত আড়াইশ বার করোনা পজিটিভ হয়েছেন!

জানা গেছে, আগামী মাসে অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে মেলবোর্নে একটি টুর্নামেন্ট খেলার কথা ছিলো তার। কিন্তু পজিটিভ হওয়ায় অজ্ঞাত জায়গায় তিনি কোয়ারেন্টিনে আছেন। এর আগে তিনি করোনার টিকা নিয়েছেন এবং টিকা নেওয়ার পক্ষে বারবার কথাও বলেছেন।

কিন্তু এতোবার করোনা পজিটিভ হওয়ায় ভীষণ বিরক্তি প্রকাশ করছেন পেইর। সোশ্যাল সাইটে তিনি লিখেছেন, আমার নাম বেনোইত পেইর। আমি ২৫০তম বারের মতো কোভিড পজিটিভ হয়েছি। সত্যি বলতে কোভিডের সঙ্গে আর কুলিয়ে উঠতে পারছি না! নাক বেয়ে পানি পড়েই যাচ্ছে। দুনিয়ার নানা জায়গার হোটেলে কোয়ারেন্টিন করতে করতে আমি মানসিকভাবে বিধ্বস্ত। চলতি বছর খুব কঠিন ছিলো।

তিনি বলেন, নতুন বছরও ঠিক একইভাবে শুরু হতে যাচ্ছে! আমি শতভাগ টিকা নেওয়ার পক্ষে। কোভিডের আগে পরিস্থিতি যেমন ছিলো, আসুন সেভাবে জীবন শুরু করি। তা ছাড়া এসবের কোনো মানে নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31