IMG-LOGO

শনিবার, ১৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সালমান শাহকে নিয়ে কেন এমন অনুরোধ করলেন চিত্রনায়িকা শাবনূরমান্দায় বেগম খালেদা জিয়া গণঅধিকার গণতন্ত্র পরিষদ কমিটির পরিচিতি সভাআইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধনএক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি জিনপিং, বিমানবন্দরে স্বাগত জানাবেন ট্রাম্পঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪সিরাজগঞ্জ সদর দলিল লেখক সমিতির উদ্যোগে ০৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশকুষ্টিয়ায় রাস্তার অনিয়মের সংবাদ সংগ্রহকালে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলারাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির উদ্বোধনঅসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া,পড়ে ছিলেন রাস্তায়…রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রী মিনুরমাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যেবিএনপি আট দফা না মানলে আন্দোলন এক দফায় পরিণত হবে: ডা. শফিকুর রহমান‘তারেক রহমানকে নির্ধারণ করতে হবে তিনি কীভাবে ক্ষমতা থেকে চলে যাবেন’ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও সনদ বিতরণরাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রী মিনুর
Home >> চাকরি >> সরকারি চাকরিজীবীদের জরুরি আদেশ

সরকারি চাকরিজীবীদের জরুরি আদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : বিভাগীয় প্রধানের অনুমতি নিয়েই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন। পূবানুমতি ছাড়া কথা বললে তা সরকারি কর্মচারী (আচরণ) বিধির ব্যত্যয় বলে গণ্য হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এসব কথা বলা হয়েছে।

একইসঙ্গে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবকে চিঠি দিয়ে জানানো হয়েছে, বিষয়টি স্ব-স্ব মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীকে অবহিত করতে। অধঃস্তন সব অফিসের কর্মকর্তা-কর্মচারী কোনো গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না। বলতে হলে বিভাগীয় প্রধানের পূর্বানুমতি নিতে হবে।

এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করার বিষয়টি স্বীকার করেছেন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন।

মঙ্গলবার জারি করা ওই পরিপত্রে বলা হয়েছে, সম্প্রতি দেখা যাচ্ছে যে, সরকারি কর্মচারী আচরণ বিধির ব্যত্যয় ঘটিয়ে কোনো কোনো কর্মচারী গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। এদের মধ্যে অনেকেই আছেন যারা প্রকৃত দায়িত্ব পালনের সঙ্গে সম্পৃক্ত নয়। আবার কথা বলার আগে বিভাগীয় প্রদানেরও পূর্বানুমতি নিচ্ছেন না। ফলে নানা ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে। তারা সরকারি নীতি-নির্ধারণী বিষয়েও বক্তব্য দিচ্ছেন। তাদের বক্তব্যে সরকারের নীতি-নির্ধারণী বিষয়ও প্রকাশিত হচ্ছে। অনেক সরকারি কর্মচারী বেতার, বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদ, টকশো, আলোচনা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। পত্রিকার মাধ্যমে বক্তব্য ও মতামত নিবন্ধনপত্র প্রকাশ করছেন। বেতার, টেলিভিশন সম্প্রচারে অংশগ্রহণ এবং সংবাদ মাধ্যমের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯ অনুসরণের কথা থাকলেও তা প্রতিপালন করা হচ্ছে না। এতে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

গণকর্মচারী আচরণ বিধিমালার ২২ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী দপ্তর প্রধানের পূর্বানুমতি ছাড়া অথবা কর্তব্য সম্পাদনের প্রকৃত প্রয়োজন ছাড়া বেতার টেলিভিশনের সম্প্রচার অনুষ্ঠানে অংশগ্রহণ করা অথবা সংবাদপত্র বা সাময়িক পত্রিকায় ছদ্ম নামে অথবা নিজের নামে অথবা অন্য কোনো ব্যক্তির নামে কোনো নিবন্ধ বা কোনো পত্র লিখতে পারবেন না। তবে শর্ত থাকে যে, সাধারণত এ ধরনের অনুমোদন দেওয়া হয় যদি এসব সম্প্রচার বা নিবন্ধন বা চিঠিপত্র সরকারি কর্মচারীর ন্যায়পরায়ণতা, বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা, বিদেশি অথবা বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুসুলভ সম্পর্ক অথবা জনআইন শৃঙ্খলা, শালীনতা বা নৈতিকতার বিঘ্ন না ঘটানো বা আদালত অবমাননা, অপবাদ বা কোনো দুষ্কর্মে প্ররোচিত করার মাধ্যমে বিপন্ন না হয় এবং বিপন্ন না হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি না হয়।

তবে বিধিমালা ১৯৭৯ সালের হওয়ায় যারা এরই মধ্যে বিভাগীয় প্রধানের পূর্বানুমতি ছাড়াই কথা বলেছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা। ব্যবস্থা না নিয়ে শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আদেশ জারি করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031