IMG-LOGO

সোমবার, ২৫ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় কৃষক দলের ইউনিয়ন কমিটি গঠন,আহ্বায়ক মিঠু,সদস্য সচিব তোহিদুলগোমস্তাপুরে রেশম চাষি ও বসনী সমাবেশরাজশাহীতে বিপুল পরিমাণ মাদক সহ দুই কারবারি গ্রেপ্তারবাঘায় মহাপরিচালকের ঈদ উপহার পেলেনআনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রী১৪নং ওয়ার্ড (পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদকলিটনের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোকসোমবার হজের আনুষ্ঠানিকতা শুরুকয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে‘বাংলাদেশ দ্রুতই টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে’৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়ে যুবকের মৃত্যুদণ্ডরাজশাহী মহানগরীতে ট্রাফিক পুলিশের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিকরাণীনগরে পারিবারিক কলহের জেরে যুবককে কুপিয়ে জখমমান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগমিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশিবাগমারায় মাদক ব্যবসায়ী সহ গ্রেপ্তার ৩, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণবাগমারার বৈলসিংহে কুরআন সবক ও দোয়া অনুষ্ঠিত
Home >> চাকরি >> রাতেই ৪২ ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি

রাতেই ৪২ ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি

ধূমকেতু নিউজ ডেস্ক : ৪২তম ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে আজ। প্রথমে ৪২তম বিশেষ বিসিএসের কার্যক্রম শুরু হবে। এরপর ৪৩তম। সোমবার রাতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ দুই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪২তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হতে পারে আগামী ৭ ডিসেম্বর থেকে। ২৫ দিন পর্যন্ত চলবে কার্যক্রম। এরপর ৪৩তম বিসিএসের আবেদন কার্যক্রম শুরু হবে।

ডিসেম্বরের ২৩ ও ২৪ তারিখ থেকে এ বিসিএসের অনলাইন আবেদন কার্যক্রম শুরু হতে পারে। এটি জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত সময় দেয়া হবে।

জানা গেছে, ৪২তম বিসিএসটি বিশেষ। এর মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। অন্যদিকে ৪৩তমটি সাধারণ, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নেয়া হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে, ৪৩তম সাধারণ বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন, সমবায়ে ২০ জন, ডেন্টাল সার্জন পদে ৭৫ জন এবং অন্যান্য ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগের জন্য পিএসসিতে চাহিদা পাঠানো হয়েছে।

এর আগে ৩৯তম বিসিএসে (বিশেষ) ২০০ নম্বরের এমসিকিউ এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নিয়ে পাঁচ হাজারের মতো চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছিল।

এমএইচএম/এসএইচএস/বিএ/এমএস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930