IMG-LOGO

শনিবার, ১৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সালমান শাহকে নিয়ে কেন এমন অনুরোধ করলেন চিত্রনায়িকা শাবনূরমান্দায় বেগম খালেদা জিয়া গণঅধিকার গণতন্ত্র পরিষদ কমিটির পরিচিতি সভাআইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধনএক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি জিনপিং, বিমানবন্দরে স্বাগত জানাবেন ট্রাম্পঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪সিরাজগঞ্জ সদর দলিল লেখক সমিতির উদ্যোগে ০৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশকুষ্টিয়ায় রাস্তার অনিয়মের সংবাদ সংগ্রহকালে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলারাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির উদ্বোধনঅসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া,পড়ে ছিলেন রাস্তায়…রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রী মিনুরমাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যেবিএনপি আট দফা না মানলে আন্দোলন এক দফায় পরিণত হবে: ডা. শফিকুর রহমান‘তারেক রহমানকে নির্ধারণ করতে হবে তিনি কীভাবে ক্ষমতা থেকে চলে যাবেন’ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও সনদ বিতরণরাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রী মিনুর
Home >> চাকরি >> লিড নিউজ >> বিমানবাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ

বিমানবাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ বিমানবাহিনীতে ৯১ বাফা কোর্সে অফিসার ক্যাডেট পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আগামী ১ মে থেকে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশ বিমানবাহিনী অফিসার ক্যাডেট হিসেবে ৯১ বাফা কোর্সের ৪টি শাখায় জনবল নেওয়া হবে। শাখাগুলো হলো জিডি (পি), ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক/ এটিসি/ এডিডব্লিউসি ও অ্যাডমিন।

আবেদনের জন্য প্রার্থীকে অবিবাহিত হতে হবে। ২০২৪ সালের ১৯ ডিসেম্বর তারিখে বয়স ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছরের মধ্যে হতে হবে।

পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে ৩২ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি, নারী প্রার্থীদের উচ্চতা জিডি (পি) শাখার জন্য ৬৪ ইঞ্চি, অন্যান্য শাখার জন্য ৬২ ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে ২৮ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি। উভয় প্রার্থীদের ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে।

জিডি (পি) শাখার প্রার্থীদের জন্য দৃষ্টিশক্তি ৬/৬ এবং এটিসি/ এডিডব্লিউসি শাখার প্রার্থীদের জন্য ৬/১২ এবং ইঞ্জিনিয়ারিং, লজিস্টিকস ও অ্যাডমিন শাখার জন্য ৬/৬০ পর্যন্ত।

যোগ্যতা: জিডি (পি) শাখার জন্য এসএসসি ও এইচএসসি (বিজ্ঞান) উভয় পরীক্ষায় জিপিএ-৪.৫০ এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ। ও লেভেলে পদার্থ, গণিতসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে কমপক্ষে লেটার গ্রেড বি।

ইঞ্জিনিয়ারিং শাখার জন্য এসএসসি ও এইচএসসি (বিজ্ঞান) উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া জিপিএ-৪.৫০ এবং পদার্থ, রসায়ন ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ। ও লেভেলে পদার্থ, রসায়ন, গণিতসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ, রসায়ন ও গণিতে কমপক্ষে লেটার গ্রেড বি।

লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি শাখার জন্য এসএসসি ও এইচএসসি (বিজ্ঞান) উভয় পরীক্ষায় জিপিএ-৪.৫০ এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ। ও লেভেলে পদার্থ, গণিতসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে কমপক্ষে লেটার গ্রেড বি।

অ্যাডমিন শাখার জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় যেকোনো শাখায় ন্যূনতম জিপিএ-৪.৫০। ও লেভেলে কমপক্ষে পাঁচটি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে দুটি বিষয়ে লেটার গ্রেড বি।

যেভাবে আবেদন: অনলাইনে আবেদনের জন্য বিমানবাহিনীর ওয়েবসাইটে প্রবেশ করে ‘অ্যাপ্লাই নাউ’ অপশনে ক্লিক করে আবেদন করতে হবে।

সুযোগ-সুবিধা: প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন ১০ হাজার টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা দেওয়া হবে।

আবেদনের সময়সীমা: ১ মে থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031