IMG-LOGO

শুক্রবার, ৩১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় বিএনপি নেতার বাড়িতে বিস্ফোরণ, এলাকায় আতঙ্কহরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পাহারাধীন ২ জাহাজে হামলা চালালো আইআরজিসিরাসিক প্রশাসক জুম্মার নামাজ শেষে ১৮নং ওয়ার্ডের আসাম কলোনী এলাকা পরিদর্শনচাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার‘জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে’বাগমারায় স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার উদ্বোধনগোদাগাড়ীতে আধুনিক যাত্রী ছাউনি ও গণশৌচাগার নির্মাণের দাবিতে স্মারকলিপিফুলবাড়ীতে চায়না দুয়ারী ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংসজাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেহেদী হাসানকে ফুলের শুভেচ্ছারাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেহেদী হাসানকে ক্রেস্ট প্রদানপুঠিয়ায় শিক্ষাবৃত্তি এবং গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ‘আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি’ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও উপবৃত্তির অর্থ বিতরণগাড়িবহরে পুলিশের বাধা পেয়ে সড়কে বসে পড়লেন এনসিপি নেতারাঝালকাঠিতে শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রফিকুল ইসলাম জামাল এমপি
Home >> চাকরি >> টপ নিউজ >> ৫০তম বিসিএসে আবেদন শুরু

৫০তম বিসিএসে আবেদন শুরু

ছবি : সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে ৫০তম বিসিএসের আবেদনপ্রক্রিয়া। গত ২৬ নভেম্বর আবেদনসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রকাশ করে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)।

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত ২৭ নভেম্বর ২০২৫–এ। পিএসসি প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫০তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ১ হাজার ৭৫৫। নন-ক্যাডার পদের সংখ্যা ৩৯৫। এই বিসিএস থেকে ক্যাডার ও নন-ক্যাডার মিলে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।

আবেদন শুরু: ৪ ডিসেম্বর ২০২৫, সকাল ১০টা;

আবেদন শেষ: ৩১ ডিসেম্বর ২০২৫, বেলা ১১টা ৫৯ মিনিট।

বয়স সীমা

১ নভেম্বর ২০২৫ তারিখে ২১ হতে ৩২ বছর।

আবেদনের নিয়ম

http://bpsc.teletalk.com অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট –এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদনপত্র (BPSC Form-1) পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে।

আবেদন ফি

২০০ টাকা।

ক্ষুদ্র নৃগোষ্ঠী/প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০ টাকা।

  • আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি প্রদান করতে হবে।প্রবেশপত্র সংক্রান্ত নির্দেশনা—

৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫–এর আবেদনপত্র (BPSC Form-1) অনলাইনে পূরণ, এসএমএসের মাধ্যমে ‘ফি’ জমাদান এবং Admit Card প্রাপ্তিসংক্রান্ত নির্দেশনা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনের সময় প্রার্থীকে নিম্নোক্ত তথ্যাদি/কাগজপত্র সঙ্গে নিয়ে বসতে হবে—

• এসএসসি/সমমান পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড, রেজাল্ট, গ্রুপ, পাসের সন;

• এইচএসসি/সমমান পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড, রেজাল্ট, গ্রুপ, পাসের সন;

• স্নাতক/সমমান পর্যায়ের প্রতিষ্ঠানের নাম, রোল, সেশন, রেজাল্ট, বিষয়, পাসের সন;

• স্নাতকোত্তর/সমমান পর্যায়ের প্রতিষ্ঠানের নাম, রোল, সেশন, রেজাল্ট, বিষয়, পাসের সন;

• এনআইডি (NID), জন্মসনদ, পাসপোর্ট নম্বর;

• অনধিক তিন মাস পূর্বে তোলা সর্বোচ্চ ৩০০x৩০০ (দৈর্ঘ্য x প্রস্থ) Pixel এবং 100 KB সাইজের রঙিন ছবি (Photo);

• সর্বোচ্চ ৩০০x৮০ (দৈর্ঘ্য x প্রস্থ) Pixel এবং 60 KB সাইজের Signature;

• উচ্চতা (সেমি), ওজন (কেজি) এবং বুকের মাপ (সেমি)

আবেদনে নির্দেশনা ও শর্তগুলো—

১. ফি প্রদানের আগে পর্যন্ত আবেদনপত্র সংশোধন করা যাবে;

২. নতুন পদসৃষ্টি, পদবিলুপ্তি, পদোন্নতি, অবসর গ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণ ইত্যাদি কারণে বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে

৩. যদি কোনো প্রার্থী এমন কোন পরীক্ষায় অবতীর্ণ অংশগ্রহণ করেন যে পরীক্ষায় পাস করলে তিনি ৫০তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন এবং যদি তার ওই পরীক্ষার ফলাফল ৫০তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত প্রকাশ না হয় তাহলেও তিনি ‘অবতীর্ণ প্রার্থী’ হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন। তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে।

৪. সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোন প্রার্থী কোন বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন।

৫. চাকরি হতে অপসারিত হয়েছেন অথবা চাকরিতে ইস্তফা দিয়েছেন এমন প্রার্থীরাও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে এ সব ক্ষেত্রে প্রার্থীকে BPSC Form-1 এর সঙ্গে চাকরি হতে অপসারণ আদেশের বা ইস্তফাপত্র গৃহীত হয়েছে মর্মে নিয়োগকারী কর্তৃপক্ষের আদেশের সত্যায়িত কপি জমা দিতে হবে

৬. প্রিলিমিনারি টেস্টের উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা পুনঃ পরীক্ষণের সুযোগ থাকবে না।

প্রতিবন্ধী প্রার্থীদের জন্য নির্দেশনা—

প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে যাদের শ্রুতিলেখক প্রয়োজন তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারি কর্মকমিশন হতে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত শ্রুতিলেখক প্রদান করা হবে। যে সব প্রতিবন্ধী প্রার্থীর শ্রুতিলেখক প্রয়োজন হবে তাদের ৮ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) বরাবর শ্রুতিলেখকের প্রয়োজনীয়তা সম্পর্কে ডাক্তারি প্রত্যয়নপত্র, ছবি এবং প্রতিবন্ধী পরিচয়পত্রের কপিসহ শ্রুতিলেখক প্রাপ্তির দরখাস্ত করতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ