IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় শিক্ষাবৃত্তি এবং গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ‘আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি’ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও উপবৃত্তির অর্থ বিতরণগাড়িবহরে পুলিশের বাধা পেয়ে সড়কে বসে পড়লেন এনসিপি নেতারাঝালকাঠিতে শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রফিকুল ইসলাম জামাল এমপিবাংলাদেশে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে-আবু সাইদ চাঁদ এমপিফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানকে আসামি করে থানায় অভিযোগমহাদেবপুরে বাসের ধাক্কায় প্রাণগেল মোটরসাইকেল আরোহীরধামইরহাটে মেধাবী শিক্ষার্থী সাবিরা আক্তারের পড়ালেখায় প্রধান বাধা দরিদ্রতাধামইরহাট সফরে সংরক্ষিত নারী এমপি আন্না মিনজ-দলীয় ও প্রশাসনে পৃথক মত বিনিময়মান্দায় বৃত্তিপ্রাপ্ত ৯১ শিক্ষার্থীকে সংবর্ধনাপোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুমান্দায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু ঘিরে নানা প্রশ্নবাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশাপুঠিয়ায় রাস্তা ও কবরস্থানে উদ্বোধন করলেন নজরুল ইসলাম এমপি
Home >> চাকরি >> খুলছে চাকরির বাজার

খুলছে চাকরির বাজার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনার প্রভাবে দীর্ঘ ৬ মাস ঝিমিয়ে পড়েছিলো দেশের চাকরির বাজার। সরকারি কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো ছিলোই না বরং আটকে ছিলো নিয়োগ প্রক্রিয়া। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানেও ৮০ শতাংশ কমে গিয়েছিলো চাকরির বিজ্ঞপ্তি।

তবে ধীরে ধীরে খুলতে শুরু করেছে দেশের চাকরি বাজার। অনলাইন ভিত্তিক চাকরি খোঁজা প্রতিষ্ঠান বিডি জবস জানায়, গত দেড় মাসে আড়াই হাজার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

দেশে প্রতিবছর ২০ লাখ তরুণ চাকরির বাজারে প্রবেশ করে। যার মধ্যে অধিকাংশ তরুণের পছন্দের তালিকায় সরকারি চাকরি। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি ব্যাংকে ১ হাজার ৫১১টি শূন্য পদে খুব শিগগিরই লিখিত ও এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ৪০ হাজার শিক্ষক নিয়োগের পরিকল্পনা করেছে। এছাড়া সমাজকল্যাণ অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সরকারি প্রতিষ্ঠানে যেসব নিয়োগ পরীক্ষা করোনা মহামারির কারণে আটকে ছিলো তা আবার শুরু হতে চলেছে। এক্ষেত্রে গত ২৫ মার্চ যেসব প্রার্থীর বয়স ৩০ হয়েছে তারাও এ নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন বলে সরকারি সূত্রে জানা গেছে। এরই মধ্যে গত শুক্রবার সরকারি চাকরির দুটি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, আগামী নভেম্বরে দেশে চাকরির বাজার স্বাভাবিক হতে পারে। এর ফলে চাকরি প্রত্যাশীদের মধ্যে স্বস্তির দেখা মিলেছে।

তবে শিক্ষাবিদ ড. একে আজাদ বলেন, করোনার কারণে কোন কিছুই এখন থেমে নেই। স্বাস্থ্যবিধি মেনে চাকরির বাজার খুলছে এটি আশার কথা। তবে মনে রাখতে হবে করোনা পরিস্থিতিতে বেকারত্বের সংখ্যা দ্বিগুণ হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় নতুন চাকরির ক্ষেত্র তৈরি করতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ