IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> টপ নিউজ >> এখনও সন্ধান মেলেনি ১১ কেজি সোনার

এখনও সন্ধান মেলেনি ১১ কেজি সোনার

gold

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকবর হোসেন নামের এক ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ১১ কেজি সোনা কেনার রসিদ খুঁজে পান শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা। ২০১৩ সালের ৮ ডিসেম্বর এ ঘটনায় জিজ্ঞাসাবাদে আকবর স্বীকার করেন, ইমরান আহমেদ ওরফে সবুজ নামের এক ব্যক্তির কথামতো তিনি উড়োজাহাজের একটি নির্দিষ্ট আসনের নিচে সোনার বারগুলো রেখে এসেছেন।

পুলিশ, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের ৮ কর্মকর্তা ৯ বছর ধরে তদন্ত করেও ওই ১১ কেজি সোনার সন্ধান পায়নি, ধরতে পারেননি মূল চোরাচালানিকেও। তদন্তে শুধু আসামির ঠিকানা বের করা সম্ভব হয়েছে। এই মামলায় সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ অভিযোগপত্র জমার বিষয়টি নিশ্চিত করেছেন। বিমানবন্দর থানায় অর্থ পাচার (মানি লন্ডারিং) আইনে করা ওই মামলায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের দেয়া অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, আকবর ও ইমরান দুজনই সোনা চোরাচালানের ব্যবসায় জড়িত। দুজনের বাড়িই চট্টগ্রামে। আকবর জামিনে রয়েছেন।

জানা গেছে, মামলাটি প্রথমে প্রায় আট মাস তদন্ত করে বিমানবন্দর থানার পুলিশ। পরে তদন্তভার পায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাটি দুদকের কাছে ছিল দুই বছরের মতো। তবে চোরাচালান ও শুল্কসংক্রান্ত অপরাধ দুদকের আওতাধীন (তফসিলভুক্ত) না হওয়ায় ২০১৬ সালে এই মামলার তদন্তভার যায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কাছে। এই সংস্থার চার তদন্ত কর্মকর্তা ছয় বছর তদন্ত করেছেন।

২০১৮ সালে আকবরকে জিজ্ঞাসাবাদ করেছিলেন সেই সময়ে তদন্তের দায়িত্বে থাকা শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা বিটন চাকমা। তিনি বলেন, ‘মামলার অন্যতম আসামি ইমরানকে জিজ্ঞাসাবাদ করা গেলে আরও অনেক তথ্য জানা যেত।’

আকবরের পাসপোর্টের তথ্য পর্যালোচনা করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, আকবর ২০১৩ সালের ১৮ অক্টোবর থেকে একই বছরের ৮ ডিসেম্বরের মধ্যে তিনবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গেছেন। তিনি বারবার দুবাই গিয়ে অবৈধ পন্থায় টাকা পাচার করে সেখান থেকে সোনা কিনে দেশে আনেন।

এছাড়াও অভিযোগপত্রে বলা হয়, ইমরান আহমেদ একটি পাসপোর্ট ব্যবহার করে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ২০১৩ সালের ২৮ নভেম্বর বাংলাদেশে প্রবেশ করেন। এর ১৬ দিন পর তিনি নিজের আরেকটি পাসপোর্ট ব্যবহার করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সংযুক্ত আরব আমিরাতের শহর শারজাহে চলে যান। ওই বছর ইমরান ৬ মাসের মধ্যে ১০ বার দেশের বাইরে গেছেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রতিবেদন বলছে, ইমরান অধিকাংশ সময় দুবাইয়ে থাকেন। মাঝেমধ্যে তিনি বাংলাদেশে আসেন। চট্টগ্রামের ফটিকছড়ি থানা-পুলিশের মাধ্যমে হাজির হতে বলা হলেও তিনি আসেননি।

এদিকে, ৯ বছর ধরে একটি মামলা তদন্ত করে প্রতিবেদন দেয়ার বিষয়টি দুঃখজনক বলে জানান দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news