IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> গাজীপুরে চোরাই মালামাল বিক্রয়সহ অপকর্মের অভয়ারণ্য বউ বাজার, আটক ৩

গাজীপুরে চোরাই মালামাল বিক্রয়সহ অপকর্মের অভয়ারণ্য বউ বাজার, আটক ৩

ধূমকেতু প্রতিবেদক, গাজীপুর : টঙ্গী পূর্ব থানাধীন ‘বউ বাজার’ এলাকা মাদকদ্রব্য থেকে শুরু করে সকল ধরনের চোরাই মালামাল ক্রয় বিক্রয়সহ নানা অপকর্মের অভয়ারণ্য হিসেবে রাজধানীর উত্তরা ও গাজীপুরবাসীর কাছে পরিচিত। চুরি, ডাকাতি ছিনতাইয়ের মাল বিক্রির জন্য জায়গাটি নিরাপদ বলে দাবি ক্রেতাদের। এই বাজার সম্পর্কে স্থনীয় বিভিন্ন সুশীল মহল অবগত থাকলেও নিরব ভুমিকায় ছিলো প্রশাসন। বউ বাজারে ফ্লোরে চট বিছিয়ে বসে প্রায় দেড় শতাধিক চোরাই মোবাইল ও বিভিন্ন ইল্যেক্ট্রনিক্স্য পণ্যের দোকান। বউ বাজারের স্থানীয় ব্যাবসায়ী রহমান, ও আলীসহ বেশ কয়েকজনের নেতৃত্বে বসে এসব দোকান। রহমানের নিজ বযাবসার পাশাপাশি হাবিবুর রহমানের টিনসেট মার্কেটে প্রতিটি দোকান (বিট-১-২ ফিট) থেকে প্রতিদিন ১০০-৫০০ টাকা পর্যন্ত চাঁদা তুলেন। বউ বাজারে চোরাই মাদার বোর্ড ক্রয় বিক্রয়ে অপু ও রুবেলের ব্যাপক প্রভাব রয়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, অন্তত দুই যুগ ধরে বউবাজার এলাকায় চলছে এসব চোরাই মাল ক্রয়, বিক্রয়। প্রতিদিন বিভিন্ন নামিদামি ব্রান্ডের অন্তত দুই শতাধিক স্মার্ট ফোন এই চোরাই মার্কেটে ক্রয় বিক্রয় হয়। অন্তত চুরি আর ছিনতাইয়ের বিভিন্ন মালামাল এখানে আসার পরে একটি চক্র সকল পণ্যের প্রতিটি অংশ খুলে আলাদা (টাচ, ডিসপ্লে, মাদারবোর্ড, ব্যাটারি) আলাদা করেও বিক্রয় করে। এই চোরাই মার্কেটে, কম্পিউটার, ল্যপ্টপ, এলইডি টিভি, ফ্যন, স্পিকার, মোবাইল ফোনসেট, হাতঘড়ি, চশমা, চার্জার লাইট, টেবিল ফ্যান, টর্চলাইটসহ গৃহস্থালির বিভিন্ন পণ্য প্রকাশ্যেই ক্রয়, বিক্রয় হয়। তবে স্থানীয় প্রশাসনের নজরদারি না থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্থানীয় বাসিন্দারা।

তারা বলেন, বউবাজার এলাকার চোরাই বাজার প্রতিদিন ভোর ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ছিনতাই ও ডাকাতির মালামাল ক্রয় বিক্রয় হয়। এছাড়া বিকাল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত বসে ক্রয়-বিক্রয়ের হাট। রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীরা চুরি, ছিনতাই করে নিয়ে আসা নানা পণ্য এখানে বিক্রি করে থাকে। ভোর হলেই ভুক্তভোগীরা তাদের খোয়া যাওয়া মোবাইল ফোন ফিরে পেতে এখানে আসেন এবং দ্বিগুণ মূল্য দিয়ে তা ফিরে পান। আবার এখানে এসে অনেকে প্রতারণার শিকার হয়ে হারান সর্বস্ব।

স্থানীয় বাসিন্দাদের মতে, চোরাই মার্কেটগুলো বন্ধ করে দিলে এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনা কমে যাবে। স্থানীয় প্রশাসনের যথাযথ দৃষ্টি না থাকায় দিনদিন এলাকায় চুরি, ছিনতাই বেড়ে যাচ্ছে।

স¤প্রতি, বউবাজার এলাকায় চোরাই মোবাইলের এমন হাট বাজার সমন্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর দক্ষিণ বিভাগের(অপরাধ) উপ-পুলিশ কমিশনার ইলতুৎ কে অবগত করলে তিনি বিষয়টি আমলে নেয়। তাথক্ষনিক টঙ্গী পূর্ব থানার একটি দল বউ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় টঙ্গী পূর্ব থানার এসআই ফরহাদ হোসাইন, এসআই আশিকুল হক রোনাল্ড, এসআই রাজীব হোসেন, এসআই অহিদ মিয়া, এসআই লিটন শরীফ, এএসআই মোমিনুল ইসলাম ও সঙ্গীয় সদস্যগণ বউ বাজারে অভিযান পরিচালনা করে চোরাই মোবাইল ক্রয় ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকায় মোঃ আল মামুন (৩৬),মোঃ জীবন (৩৮) ও মোঃ শফিকুল ইসলাম কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির সচল ও অচল মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর দক্ষিণ বিভাগের (অপরাধ) উপ-পুলিশ কমিশনার ইলতুৎ জানান, বউ বাজার এলাকায় এমন চোরাই মার্কেট সমন্ধে আমার জানা ছিলনা। এবিষয়ে জানার পর ‘বউ বাজার’ মার্কেট আমরা কড়া নজরদারিতে রেখেছি। আমাদের অভিযান অব্যহত রয়েছে। চুরি, ছিনতাইয়ের সাথে জড়িত কাউকে পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news