IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> মেয়র আতিকের হঠাৎ অভিযান

মেয়র আতিকের হঠাৎ অভিযান

ধূমকেতু নিউজ ডেস্ক : মহানগর আবাসিক এলাকা ও পশ্চিম রামপুরা রোডে অভিযান চালিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। এ সময় ফুটপাতে নির্মাণসামগ্রী রাখায় ক্ষোভ প্রকাশ করেন মেয়র।

বুধবার (১৯ জানুয়ারি) ভোরে মেয়র এই অভিযান পরিচালনা করেন। এ সময় একটি নির্মাণাধীন ভবনের মালামাল ফুটপাতে পড়ে থাকতে দেখেন। পরে ভবনটির কেয়ারটেকারকে ডেকে পাঠান এবং কেন ফুটপাতে নির্মাণসামগ্রী রাখা হয়েছে জানতে চান। এ সময় অব্যবস্থাপনার কারণে বাড়ির নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশও দেন তিনি। ফুটপাত দখলের দায়ে জরিমানারও নির্দেশ দেন।

মেয়র ভবনের কেয়ারটেকারকে বলেন, ‘মানুষ রাস্তা দিয়ে হাঁটবে না? এটা কি তোমার রাস্তা? এটা জনগণের রাস্তা। এটা এখানে রাখলে কেন? ভেতরে রাখতে পারলে না? ভেতরে তোমাদের জায়গা নেই? এখন সব মালামাল থানায় যাবে।’

মেয়র অপর একটি নির্মাণাধীন ভবনে গিয়ে একই চিত্র দেখতে পান। সেখানেও ফুটপাত দখল করে নির্মাণসামগ্রী রাখা হয়েছে। পরে মেয়র সব মালামাল বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। পাশাপাশি ভবনের ডেভেলপার কোম্পানি ও সাইট ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

ভবনের কেয়ারটেকারদের উদ্দেশ করে মেয়র বলেন, ‘তোমরা এখানে মালামাল রেখেছ। আমার জনগণ ফুটপাত দিয়ে হাঁটতে পারছে না। তোমাদের মালামাল গিয়ে ড্রেন নষ্ট করছে। রাস্তা নষ্ট হচ্ছে। এভাবে তো চলতে পারে না।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news