IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> টপ নিউজ >> প্রতারণা মামলায় সাহেদের বিচার শুরুর আদেশ

প্রতারণা মামলায় সাহেদের বিচার শুরুর আদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : এক বালু ব্যবসায়ীর দায়ের করা প্রতারণার মামলায় দুই সহযোগীসহ রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। গত মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এ আদেশ দেন।

বুধবার তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ১৫ ফেব্রুয়ারি দিন ঠিক করে দেন বিচারক। আদালতের সরকারি কৌঁসুলি আজাদ রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এ মামলায় অভিযুক্ত অপর দুই আসামি হলেন রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজ ও ব্যবস্থাপক শিপন আলী। অভিযোগ গঠনের সময় সাহেদসহ অন্যরা নিজেদের নির্দোষ দাবি করেন।

২০২০ সালের ২৪ জুলাই বালু সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের ৬১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাহেদ ও মাসুদের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা করেন ব্যবসায়ী এস এম শিপন।

মামলায় দাবি করা হয়, সাহেদের প্রতিষ্ঠানের সঙ্গে ১৯ কোটি টাকার বালু সরবরাহের চুক্তি হয় এস এম শিপনের। এর মধ্যে শিপন ৬১ লাখ টাকার বালু সরবরাহ করেন। কিন্তু তাকে টাকা না দিয়ে ঘোরাতে থাকেন। পরে টাকা চাইতে গেলে তাকে হুমকি দেয়া হয়। এ মামলায় সাহেদসহ তিনজনের বিরুদ্ধে ২০২০ সালের ৮ নভেম্বর অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

এর আগে অস্ত্র মামলায় ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর সাহেদের যাবজ্জীবন কারাদণ্ড হয় এবং চেক জালিয়াতির মামলায় ২০১০ সালে ঢাকার একটি আদালতে সাহেদের ছয় মাসের সাজা হয়েছিল।

জাল টাকা উদ্ধারের মামলায় সাহেদের বিরুদ্ধে গত বছরের ২৪ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করেন আদালত। উত্তরা পশ্চিম থানায় তার বিরুদ্ধে ১৩টি মামলা আছে। এছাড়াও তার বিরুদ্ধে ঢাকাসহ সারাদেশে ৫০টির বেশি মামলা রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news