IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> বায়ুদূষণে বিশ্বের প্রথম স্থানে উঠে আসছে ঢাকা

বায়ুদূষণে বিশ্বের প্রথম স্থানে উঠে আসছে ঢাকা

ধূমকেতু নিউজ ডেস্ক : শনিবারও (২২ জানুয়ারি) বিশ্বে বায়ু দূষণে প্রথম স্থান দখল করেছে রাজধানী ঢাকা। এদিন বেলা ১২টার দিকে বিশ্বের বিভিন্ন শহরের মধ্যে ঢাকার বায়ু দূষণের মাত্রা ছিল সবার উপরে। একইভাবে গত কয়েকদিন ধরেই দূষণের মাপকাঠিতে দিনের কোনও না কোনও একটা সময়ে ঢাকা শীর্ষ অবস্থানে চলে আসছে। শুষ্ক মৌসুমের পাশাপাশি শিল্পকারখানার দূষণ, রাস্তা নির্মাণ ও মেরামতের কাজ, মেট্রোরেলের কাজ, ইটভাটা এবং যানবাহনের দূষণ বেড়ে যাওয়া এর বড় কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ ছাড়াও এর সঙ্গে সরকারের কোনও উদ্যোগ না থাকাকেও দায়ী করছেন তারা।

যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বায়ুমান যাচাই বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এয়ার ভিজ্যুয়াল’ এর বায়ুমান সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় আজ বায়ু দূষণের মানমাত্রা ২৭৯৷ গত কয়েকদিন গড়ে ঢাকা এ দূষণের মাত্রা ২০০ থেকে ২৮০ এর মধ্যে অবস্থান করছিল। এই মাত্রার অর্থ হলো বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়িতে অবস্থানের এবং অন্যদের বাড়ির বাইরের কাজে গেলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।

সূচকে দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তানের করাচি ও কাজাখস্তানের নুর সুলতান শহর, যাদের দূষণের মাত্রা যথাক্রমে ২২৪ ও ২০৮।

বিশেষজ্ঞরা বলছেন, ছয় ধরনের পদার্থ এবং গ্যাসের কারণে ঢাকায় দূষণের মাত্রা সম্প্রতি অনেক বেড়ে গেছে। এরমধ্যে ক্ষুদ্রাতিক্ষুদ্র ধূলিকণা অর্থাৎ পিএম ২ দশমিক ৫ এর কারণেই ঢাকায় দূষণ অতিমাত্রায় বেড়ে গেলেই পরিস্থিতি নাজুক হয়ে উঠছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক আব্দুস সালাম বলেন, বায়ু দূষণের মাত্রা কয়েকদিন ধরেই অনেক বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের দুইটি বিশ্ববিদ্যালয় মিলে ঢাকা শহরের ৩৫টি জায়গায় বায়ুর মানমাত্রা রিয়েল টাইম অনুযায়ী ২৪ ঘণ্টাই পরিমাপ করছে। শনিবার সকাল থেকে ৩৫টির মধ্যে ১২টির মাত্রা ২৫০ এর মধ্যেই আছে। শুধু ঢাকা নয়, বঙ্গোপসাগরের কাছে যে যন্ত্র আছে; সেখানেও অনেক বেশি দূষণের মাত্রা দেখাচ্ছে। টঙ্গী এবং নারায়ণগঞ্জেও আমাদের মেশিন বসানো আছে; সবগুলোতেই মাত্রা অনেক বেশি।

এর কারণ উল্লেখ করে তিনি বলেন, সবসময় আমরা যা বলি, আসলে পরিস্থিতি তাইই। শিল্পকারখানার দূষণ, রাস্তা নির্মাণ ও মেরামতের কাজ, ইটভাটা এবং যানবাহনের দূষণ বেড়ে যাওয়া বড় কারণ। এর সঙ্গে সরকারের কোনও উদ্যোগ না থাকাটাও একটা বড় বিষয়। এই বিষয়ে আরও ভালোভাবে মনোযোগ দেওয়া দরকার। নাহলে ভবিষ্যতে দেশের মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news