IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> দেশে ১৫ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ

দেশে ১৫ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্য বিভাগ ১৫ হাজার ৭২৬ জন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে। তাদের বেতন-ভাতা পরিশোধে প্রয়োজন হবে ৩৮১ কোটি ৬১ লাখ টাকা। স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এজন্য সংশোধিত বাজেটে এই অর্থ চাওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। তা মোকাবিলায় জনস্বার্থে ওই অর্থ চাওয়া হয়েছে। অর্থ বরাদ্দ পেলেই প্রয়োজনীয়সংখ্যক ডাক্তার, নার্স এবং মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে।

এছাড়া চলতি অর্থবছরের (২০২১-২০২২) বাজেটে অব্যয়িত ১১৩ কোটি ৭৩ লাখ টাকা করোনারভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় সরকারি হাসপাতাল এবং জেলা পর্যায়ের হাসপাতালে ব্যয় করা হবে।

সূত্র জানায়, সম্প্রতি স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে বাজেট বরাদ্দ সভায় এসব দাবি, বিভাগের আর্থিক অবস্থা ও চাহিদা বিষয়ে আলোচনা হয়। চলতি মাসের শেষ সপ্তাহে সংশোধিত বাজেট সভায় অতিরিক্ত তহবিলের এ প্রস্তাব চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, দেশের স্বাস্থ্য খাতে ২০২১-২০২২ অর্থবছরে ৩২ হাজার ৭৩১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এ বরাদ্দ ছিল মোট জিডিপির শূন‌্য দশমিক ৯৫ শতাংশ। এ অর্থের মধ্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বেতন-ভাতা বাবদ মোট ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বরাদ্দ করা অর্থের বাকি অংশ সম্পর্কে অর্থ বিভাগের একজন কর্মকর্তা জানান, করোনাভাইরাস মহামারির তৃতীয় ঢেউয়ের সময় দেশে পিসিআর পরীক্ষা ও টিকাদান কার্যক্রম চালানোর জন্য বাকি অংশের ১৫ হাজার কোটি টাকা যথেষ্ট।

এদিকে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এক সংবাদ সম্মেলনে বলেছেন, চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত সম্পন্ন করতে চাই। 

হাসপাতালগুলোর পরিস্থিতিও উদ্বেগজনক হয়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে দেশে দুই হাজার জনেরও বেশি মানুষ হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে শুধু ঢাকা শহরেই হাসপাতালে ভর্তি রয়েছেন এক হাজার রোগী।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে করোনা সংক্রমণের হার প্রতিদিনই বাড়ছে। ইতোমধ‌্যে করোনা শনাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশ ছাড়িয়েছে। ওমিক্রনের কারণে দেশে সংক্রমণ বাড়ছে। ডেল্টা, ওমিক্রনসহ করোনার বিভিন্ন ভ্যারিয়েন্ট থেকে রক্ষার জন্য সবাইকে আরও বেশি সতর্কভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news