IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> ১১ হাজার এতিম শিশুর সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগাভাগী

১১ হাজার এতিম শিশুর সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগাভাগী

ধূমকেতু নিউজ ডেস্ক : আর সব শিশুদের মতো নয় এতিম শিশুদের জীবনযাপন। এতিমখানার একটি নির্দিষ্ট গণ্ডিতেই বন্দি ওদের শৈশব-কৈশর। তাদের আবদারের জায়গা নেই, অভিমানের অধিকার নেই। জীবনজুড়ে কেবল নিস্তব্ধতা। কিন্তু পরম দয়ালু সৃষ্টিকর্তা তার সকল মাখলুকাতের খবর রাখেন। আর নিজের প্রিয় ব্যক্তিদের হাত দিয়ে এই এতিমদের জন্য আনন্দ আর খুশির ব্যবস্থা করেন।

এমনই এক মমতাবান ব্যক্তিত্ব দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। নিজের জন্মদিন উদযাপন করলেন ভিন্ন আমেজে। আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন প্রায় ১১ হাজার এতিম শিশুর সঙ্গে।

সায়েম সোবহান আনভীরের উছিলায় আজ তৃপ্তির হাসিতে ভরে উঠেছে বিপুল সংখ্যক এতিম শিশুর মুখ। সায়েম সোবহান আনভীরের জন্মদিন উপলক্ষে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার ১৭টি এতিমখানার প্রায় ১১ হাজার এতিম শিশু পেয়েছে সুস্বাদু আহার। এতিমদের জন্য বৃহৎ এই খাবারের আয়োজনের মূল উদ্দেশ্য ও উপাদান কেবলই ভালোবাসা।

ধূমকেতুর গতিতে চলা এই শহরে অনেকটাই মন্থর এতিম শিশুদের জীবন। সবাই যখন জোয়ারের টানে আগাতে থাকে তখন ভাটার টান কেবল তাদের পেছনেই টানতে থাকে। কিন্তু তাদের হাত বাড়িয়ে টেনে তোলার স্বপ্ন সারা বেলা যার চোখ জুড়ে থাকে, তিনি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

নিজের জন্মদিনের আনন্দকে তিনি আড়ম্বরতা আর আভিজাত্যের চোখ ধাঁধানো উদযাপনে সীমাবদ্ধ না করে তা ছড়িয়ে দিয়েছেন এতিম শিশুদের মনজুড়ে। শুভ এই দিনটিকে অসাধারণ করে রাখলেন উপহার নিয়ে নয়, উপহার দিয়ে।

গভীর রাতকে উপেক্ষা করে আগুনের আঁচ আর আর ইস্পাত-লোহার নাড়াচাড়ায় রান্না হয় হাড়িভর্তি সুস্বাদু আহার। দানায় দানায় ছড়িয়েছে মমতার সুবাস। শীতকে উষ্ণতায় রূপান্তর করে বিরামহীনভাবে রান্নার কাজ চালিয়ে গেছেন বিপুল সংখ্যক বাবুর্চি। এই মহা আয়োজন চলেছে সূর্যোদয়ের আগ পর্যন্ত।

সায়েম সোবহান আনভীরের জন্মদিন উপলক্ষে এই সুন্দর আয়োজনের খোঁজখবর নিতে সরেজমিন ঘুরে দেখা গেছে, এ যেন এক নতুন সকাল। অন্যদিনের চেয়ে একটু ভিন্ন আবহাওয়া এতিম এই শিশুদের চারপাশজুড়ে। কারো আনন্দের বহিঃপ্রকাশ এই শিশুদের হাসি দিয়ে হয়েছে দিনটিতে। হাজার হাজার এতিম শিশুদের খাবারের থালা পূর্ণ রয়েছে আদর-স্নেহের দানায়।

এদিকে, দূর থেকে পাওয়া এমন অভূতপূর্ব ভালোবাসা পেয়ে কোমল হাতগুলো জড়ো হয়েছিলো মোনাজাতে। শিশুদের আবেগী আধো আধো কথায় উঠে এসেছে সৃষ্টিকর্তার প্রতি ধন্যবাদ আর কৃতজ্ঞতা। যাঁর উছিলায় তৃপ্তি পেয়েছে, সেই মানবদরদীর জন্যে ছিল সৃষ্টিকর্তার কাছে নানা আর্জি।

এতিম শিশুদের থেকে পাওয়া এই দোয়াই তার জীবনের সবচেয়ে মহামূল্যবান উপহার। এই উপহারের লোভ তিনি উপেক্ষা করতে পারেন না, যেমন পারেন না নিষ্পাপ অসহায় এই শিশুদের ভুলে থাকতে।

অসহায়ত্ব নিয়েই এই পৃথিবীতে একটি শিশু আসে। তখন তার সহায় হয়ে উঠে তার জন্মদাতা পিতামাতা। তাদের স্নেহ-মমতা, উপদেশ, সুরক্ষায় শিশুটি অঙ্কুর থেকে সুবিশাল বটবৃক্ষ হয়ে উঠে ধীরে ধীরে। ঠিকানাবিহীন এই শিশুদের প্রতি সায়েম সোবহান আনভীরের অভূতপূর্ব ভালোবাসায় সিক্ত হয়েছেন এতিমখানার ব্যবস্থাপনা সংশ্লিষ্ট ব্যক্তিরাও।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news