IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চায় না যুক্তরাষ্ট্র : গ্রেগরি ডব্লিউ মিকস

বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চায় না যুক্তরাষ্ট্র : গ্রেগরি ডব্লিউ মিকস

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রভাবশালী মার্কিন কংগ্রেস সদস্য এবং পররাষ্ট্র বিষয়ক হাউস কমিটির চেয়ারম্যান গ্রেগরি ডব্লিউ মিকস বলেছেন, ওয়াশিংটন ও ঢাকার মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান রয়েছে। তারা বাংলাদেশের বিরুদ্ধে কোন নিষেধাজ্ঞা আরোপ করতে চায় না।

সোমবার (৩১ জানুয়ারি) নিউইয়র্কের কুইন্স এলাকার একটি রেস্তোরাঁয় তহবিল সংগ্রহের মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস।

তিনি বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে, আমরা (নিষেধাজ্ঞা আরোপ করে) বাংলাদেশের বিরুদ্ধে নই। আমরা এখনও বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে কাজ করছি।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের বিরুদ্ধে কোন নিষেধাজ্ঞা আরোপ করছি না। নিষেধাজ্ঞাগুলো একটি সংস্থার কতিপয় ব্যক্তির ওপর আরোপ করা হয়েছে, পুরো সংস্থার ওপর নয়, আমরা সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখছি।’

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও অন্যান্য ইস্যু প্রত্যক্ষ করতে তিনি এ বছর বাংলাদেশ সফর করবেন বলে জানান।

তিনি বলেন, ‘তবে তার আগে, আমি পররাষ্ট্র দপ্তর ও এশিয়া-প্যাসিফিক বিষয়ক কংগ্রেস সাব-কমিটির সাথে কথা বলব। প্রয়োজনে বাংলাদেশ ইস্যু নিয়ে কংগ্রেসে আমরা একটি বিশেষ শুনানীর আয়োজন করব।’

প্রসঙ্গত, বিশিষ্ট আইনজীবী মিকস ১৯৯৮ সাল থেকে নিউইয়র্ক থেকে ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধি এবং ২০২১ সাল থেকে হাউস অব কমিটি অন ফরেন অ্যাফেয়ার্স-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বাসস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news