IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> টপ নিউজ >> বিভিন্ন দেশের ভাষা নিয়ে গবেষণা

বিভিন্ন দেশের ভাষা নিয়ে গবেষণা

ধূমকেতু নিউজ ডেস্ক : শুধু বাংলা ভাষাই নয়, নৃতাত্ত্বিক জাতি গোষ্ঠীর ভাষা সংরক্ষণের পাশাপাশি গবেষণা করছে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট। বিশ্বের বিভিন্ন দেশের ভাষা নিয়েও চলছে গবেষণা। ইন্সটিটিউটের ভাষা জাদুঘর ও আর্কাইভে সংরক্ষণ করা হচ্ছে ভাষার বিবর্তনের ইতিহাস।

একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার প্রথমে উদ্যোগ কানাডা প্রবাসী মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম এবং কানাডার বহুভাষিক সংগঠন মাতৃভাষা প্রেমিক গোষ্ঠীর।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রথম মেয়াদের সরকার কূটনৈতিক তৎপরতা জোরদার করলে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয় জাতিসংঘ।

এরপরই পৃথিবীর বিকাশমান ও বিলুপ্তপ্রায় ভাষাগুলোর মর্যাদা রক্ষায় মাতৃভাষা সংরক্ষণ ও গবেষণার উদ্যোগ নেয় সরকার। ২০০১ সালের ১৫ মার্চ ঢাকার সেগুনবাগিচায় ইনস্টিটিউটের ভিত্তি স্থাপনের নয় বছর পর ২০১০ সালের ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের যাত্রা শুরু।

ইনস্টিটিউটের এই ভাষা জাদুঘরে সংরক্ষিত আছে বিশ্বের শতাধিক দেশের প্রধান ভাষা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষার তালিকা।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপ-পরিচালক আবু সাঈদ বলেন, ‘বিভিন্ন পর্যায়ে ভাষা নিয়ে গবেষণায় আগ্রহী ব্যক্তিদের জন্য এখানে ১০১টি বোর্ডের মাধ্যমে তুলে ধরা হয়েছে বিভিন্ন প্রজাতন্ত্রের ভাষার সংখ্যা।’

ভাষার বিবর্তন ও উৎস সম্পর্কিত তথ্য সংরক্ষণ করা হচ্ছে আর্কাইভে। প্রাচীনতম অ্যাজটেক লিপি, গুহা চিত্রের নিদর্শন থেকে শুরু করে আধুনিক বর্ণমালার ধারাবাহিক বর্ণনা ফুটে উঠেছে এই সংরক্ষণশালায়।

আর্কাইভ সহকারী আহাদ হোসেন বলেন, ‘বাংলা বর্ণমালা ছাড়াও বিশ্বের বিভিন্ন বর্ণমালার বিকাশ, সেই বিকাশের আদি সম্পর্কে একটা সম্মুখ ধারণা পেতে পারেন।’

জাদুঘর ও আর্কাইভ, লাইব্রেরিকে আরও সমৃদ্ধ করতে আছে নানা উদ্যোগ।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক মো. শাফীউল মুজ নবীন বলেন, ‘বাংলা ছাড়াও আরও ৪০টি ভাষা রয়েছে। সেই ভাষাগুলো যাতে সংরক্ষণ করা যায় সেই চেষ্টা চলছে। তরুণ সমাজ আহ্বান করবো সরেজমিনে যদি তারা দেখেন, তাহলে তাদের মধ্যে আগ্রহ তৈরি হবে। এই তরুণদের মধ্য থেকে ভবিষ্যতে আমরা হয়তো গবেষক পাব।’

ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই ভাষা জাদুঘর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news