IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ২ জেলের লাশ উদ্ধার

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ২ জেলের লাশ উদ্ধার

ধূমকেতু নিউজ ডেস্ক : বৈরী আবহাওয়ায় উত্তাল বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ২১টি মাছধরা ট্রলারডুবির ঘটনায় দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনা শতাধিক জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন ৯ জন।

শনিবার সন্ধ্যায় দুবলার চরের দক্ষিণে ডুবোজাহাজ চর এলাকা থেকে ওই দুই লাশ উদ্ধার করেন অন্য জেলেরা।

মৃত ওই জেলেরা হলেন বাগেরহাটের চিতলমারী উপজেলার কালিগঞ্জ গ্রামের মামুন শেখ ও পিরোজপুর জেলার মঠবাড়িয়ার ধানখালী গ্রামের শেখ ইসমাইল হোসেন।

এর আগে গত শুক্রবার রাত ১০টার দিকে দুবলারচরের পশ্চিম বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটেছে।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার লুৎফর রহমান জানান, ঝড়ের পর রাত থেকেই সম্মিলিতভাবে উদ্ধার অভিযান শুরু করেন কোস্টগার্ড, বন বিভাগ ও জেলেরা।

শনিবার দুপুর পর্যন্ত শতাধিক জেলেকে উদ্ধার করে এই দলটি। ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের একটি জাহাজ, বন বিভাগের একাধিক জলযান এবং অর্ধশতাধিক ফিশিং বোটসহ নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।

এদিকে প্রবল বর্ষণে দুবলার পাঁচটি চরের প্রায় আড়াই কোটি টাকার শুঁটকি নষ্ট হয়ে গেছে বলে বন বিভাগ জানিয়েছে।

দুবলার আলোরকোল জেলে পল্লির রামপাল বেল্টের সাধারণ সম্পাদক আবু তাহের শেখ জানান, রাতে আকস্মিকভাবে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যায়। এ সময় আলোরকোলের পশ্চিম সাগরে মাছ ধরারত শতাধিক ট্রলারের মধ্যে ২১টি ট্রলার আকস্মিকভাবে সাগরে ডুবে যায়।

বাগেরহাট মৎস্য আড়তদার সমিতির সহ-সভাপতি আ. মান্নান ব্যাপারী জানান, সাগরে আরও তিনটি ফিশিং ট্রলার ডুবে গেছে। এর মধ্যে বঙ্গোপসাগরের শেলারচরের আইলে মঠবাড়িয়া উপজেলার তুষখালির হারুন মুন্সীর এফবি জামিলা, বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের আনিচ মিয়ার এফবি মায়ের দোয়া ও একই এলাকার মো. ইলিয়াস মিয়ার মাবাবার দোয়ার ৫০ জন জেলেসহ ফিসিং ট্রলার ডুবে যায়। এ সময় আলমগীর সর্দারসহ আট জেলে নিখোঁজ রয়েছেন। সকালে ট্রলার ওই তিনটি অন্যান্য জেলেরা উদ্ধার করে অপর একটি ট্রলারে করে টেনে বনবিভাগের দুবলা অফিসসংলগ্ন ভেদাখালি খালে নিয়ে এসেছে বলে বন বিভাগ জানিয়েছে।

অপরদিকে জেলেপল্লি মাঝেরকিল্লার বহাদ্দার জাহিদ হোসেন জানান, ঝড়ে তাদের মাছ শুকানোর মাচা ও জেলেদের অস্থায়ী ঘর ভেঙে গেছে। প্রবল বর্ষণে চরগুলির শুঁটকি পল্লির কয়েক কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে।

বন বিভাগের দুবলা জেলে পল্লি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহল্লাদ চন্দ্র রায় জানান, বৈরী আবহাওয়ার কবলে পড়ে দুবলারচরের আলোরকোলের সাগরে দুই শতাধিক জেলেসহ ২১টি ট্রলার ডুবির ঘটনায় তিন জেলেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ জেলে ও ট্রলার উদ্ধারে কোস্টগার্ডের সহায়তা নিয়ে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news